Bartaman Logo
১০ জুন, ২০২৬

পোরসে কাণ্ড: ফের কাঠগড়ায় অভিযুক্ত তরুণের বাবা-মা

পোরসে কাণ্ডে অভিযুক্তকে বাঁচাতে দ্বিতীয়বারও রক্তেন নমুনা বদলের চেষ্টা করা হয়েছিল। বুধবার আদালতে এমনই জানিয়েছে তদন্তকারী সংস্থা।

পোরসে কাণ্ড: ফের কাঠগড়ায় অভিযুক্ত তরুণের বাবা-মা
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পুনে: পোরসে কাণ্ডে অভিযুক্তকে বাঁচাতে দ্বিতীয়বারও রক্তেন নমুনা বদলের চেষ্টা করা হয়েছিল। বুধবার আদালতে এমনই জানিয়েছে তদন্তকারী সংস্থা। এদিন কোর্টে আরও বেশ কিছু তথ্যপ্রমাণ জমা দেয় পুনে পুলিস। তারা জানিয়েছে, প্রথমে অভিযুক্তের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল সেশন হাসপাতালে। সেখানে ওই নমুনায় হেরফের হয়েছিল বলে অভিযোগ। তারপর অন্য একটি সরকারি হাসপাতালে ওই তরুণের রক্তের নমুনা সংগ্রহ করে পুলিস। কিন্তু, অভিযুক্তের বাবা-মা সহ অন্যান্যরা সেখানেও নমুনা পরিবর্তনের চেষ্টা করেছিলেন। পুলিসের দাবি, সরাসরি হাসপাতালে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল অভিযুক্তের পরিচিতরা। কিন্তু, চিকিৎসকরা তাতে রাজি হননি। প্রসঙ্গত, গত বছর ১৯ মে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুই তথ্যপ্রযুক্তি কর্মীকে ধাক্কা মারে সে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ