ইচ্ছে মতো মোবাইল চার্জে লাগিয়ে ট্রেনে ঘুমোনোর দিন শেষ! রেলের নতুন নিয়ম চালু
  • ২৮ অক্টোবর, ২০২৬ ১১:৫৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনেকেই যাঁরা ট্রেনে সফর করেন, তাঁদের শুধু একবার চার্জিং পয়েন্ট হাতের সামনে পেলেই হল! গোটা সফর তাঁরা একবার চার্জ দেন মোবাইল, তো কেউ পালা করে চার্জে বসান পাওয়ার ব্যাঙ্ক। বন্ধুদের গ্রুপ হলে তো আর কোনো কথাই নেই। গান চলছে, গেম খেলা হচ্ছে, এরপরই একের পর এক মোবাইল চার্জে বসিয়ে চলে রিলস কিংবা কারোকের 'কন্সার্ট'। রাতে অনেকেই আবার মোবাইল কিংবা পাওয়ার ব্যাঙ্ক চার্জে বসিয়েই ঘুমিয়ে পড়েন। এবার সেই দিন শেষ। নতুন নিয়মে আর রাতে দেওয়া যাবে মোবাইলে চার্জয বন্ধ থাকবে ট্রেনের প্রত্যেক কামরায় চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ। এমনটাই জানানো হয়েছে রেল বোর্ডের তরফে। 

Advertisement

নতুন নিয়ম অনুযায়ী, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত চার্জিং পয়েন্ট বন্ধ রাখা নিশ্চিত করতে হবে। ২৬ অক্টোবর রেল বোর্ডের তরফে সমস্ত জোনাল রেলওয়েকে এই নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও এই নিয়ম কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণও দেওয়া হবে। 

অনেক সময়ই রাতে অনেকেই পাওয়ার ব্যাঙ্কও চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়েন, এতে তা ফেটে বিপদের আশঙ্কা থাকে। এছাড়াও রাতে মোবাইল ও পাওয়ার ব্যাঙ্ক চুরির আশঙ্কা তো থাকেই। তবে আহুন লাগার মতো বড় বিপদ এড়াতে সঙ্গে ঝুঁকি কমাতেই এই সিদ্ধান্ত। সাম্প্রতিক ট্রেনের মধ্যে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার পরেই আরও জোড় দেওয়া হয়েছে এই নিয়মে। 

অভিযোগ, কয়েকদিন আগেই দক্ষিণ-পূর্ব রেলের একটি ট্রেনের কামরায় চার্জে থাকা পাওয়ার ব্যাঙ্ক ফেটে যায়। মূহুর্তের মধ্যে গোটা কামরায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ২০২১ সালেও ট্রেনে আগুন লাগার একাধিক ঘটনা ঘটার পরেই এই নিয়ম কার্যকর করার কথা ভাবা হয়। তবে এ বার তা কড়াকড়িভাবে কার্যকর করার করতে চায় রেল।