Bartaman Logo
৫ জুন, ২০২৬

অসমে উচ্ছেদ অভিযানে পুলিসের গুলি, মৃত এক

উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র অসমের গোয়ালপাড়া জেলা। কৃষ্ণাই রেঞ্জের পাইকান রিজার্ভ ফরেস্টে পুলিস ও বন দপ্তরের যৌথ অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

অসমে উচ্ছেদ অভিযানে পুলিসের গুলি, মৃত এক
  • ১৮ জুলাই, ২০২৫ ১৬:০৭

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র অসমের গোয়ালপাড়া জেলা। কৃষ্ণাই রেঞ্জের পাইকান রিজার্ভ ফরেস্টে পুলিস ও বন দপ্তরের যৌথ অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বেধে যায় সংঘর্ষ। তাতে মৃত্যু হয়েছে একজনের। গুরুতর জখম আরও একজন। সেইসঙ্গে বেশ কয়েকজন পুলিস কর্মীও আহত হয়েছেন বলে খবর।

Advertisement

অভিযোগ,  বনভূমির জমি অবৈধভাবে দখল করে রাখা হয়ে হয়েছিল। দখলদারদের উচ্ছেদ করতে বৃহস্পতিবার সকালে অভিযান শুরু হয়। তারপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, দখলদাররা পুলিসকে লক্ষ্য করে ইট পাথর ছুড়তে থাকে। অভিযানে ব্যবহৃত একটি গাড়িও ভেঙে দেওয়া হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিস গুলি চালায়। এরইমধ্যে পুলিসের গুলিতে শাকুয়ার হোসেন নামে একজনের মৃত্যু হয়। জখম হন কুতুবউদ্দিন শেখ নামে আরও একজন। 
পাইকান রিজার্ভ ফরেস্টের দখলকৃত এলাকার মধ্যে রয়েছে বিদ্যাপাড়া এবং বেতবাড়ির ঘনবসতিপূর্ণ এলাকা। যেখানে দখলদাররা বহু বছর ধরে বৈধ জমির দলিল ছাড়াই বসবাস করে আসছিলেন বলে অভিযোগ। এব্যাপারের বন দপ্তরের এক আধিকারিক জানান, অনিয়ন্ত্রিতভাবে এই অঞ্চলে জমি দখলের ফলে জীববৈচিত্র এবং পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে।  অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘সরকারি আধিকারিকদের উপর যারা আক্রমণ করেছেন তাদের কাউকে ছাড়া হবে না। কঠোর শাস্তি দেওয়া হবে। বনভূমির জমি দখলমুক্ত করার  কাজ চলবে’। পাল্টা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন রাইজ্যর দলের সম্পাদক আশ্রাফুল ইসলাম। তিনি বলেছেন, ‘স্বেচ্ছাচারিতার সকল সীমা ভেঙে বিশ্বশর্মা হিটলার হয়ে পড়েছেন। নাহলে উচ্ছেদের ফলে সর্বহারা হওয়া নিজের রাজ্যের নাগরিকদের উপর গুলি চালাতে পারেন?’

সম্পর্কিত সংবাদ