Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহে জরুরি বৈঠকে পুলিস ও জেলা প্রশাসন, গুরুত্বপূর্ণ ভবনগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা

পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি এবং ভারতের সফল প্রত্যাঘাতের পর বর্তঁমান পরিস্থিতি নিয়ে শুক্রবার জরুরি বৈঠক করল মালদহ জেলা প্রশাসন।

মালদহে জরুরি বৈঠকে পুলিস ও জেলা প্রশাসন, গুরুত্বপূর্ণ ভবনগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা
  • ১০ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

সংবাদদাতা মালদহ: পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি এবং ভারতের সফল প্রত্যাঘাতের পর বর্তঁমান পরিস্থিতি নিয়ে শুক্রবার জরুরি বৈঠক করল মালদহ জেলা প্রশাসন। ওই বৈঠকে জেলাশাসক, পুলিস সুপার ভারতের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বাহিনী ও এজেন্সির প্রতিনিধিদের সঙ্গে বেশকিছু তাৎপর্যপূর্ণ বিষয়ে আলোচনা করেন। এছাড়াও রেল, পেট্রোলিয়াম সংস্থা, ফারাক্কা ব্যারেজ সহ বিভিন্ন কর্তৃপক্ষের প্রতিনিধিরাও ওই বৈঠকে অংশ নেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।  

Advertisement

মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া বর্তমানকে বলেন, সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা এদিন গুরুত্বপূর্ণ সব বিভাগ দপ্তর ও এজেন্সির প্রতিনিধিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছি। পুলিস সুপার প্রদীপ কুমার যাদবও ওই বৈঠকে ছিলেন। রেল, ফারাক্কা ব্যারেজ, ইন্ডিয়ান অয়েল সহ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের প্রতিনিধিরা ওই বৈঠকে অংশ নেন। বিএসএফ, সিআইএসএফ সহ একাধিক বাহিনীর আধিকারিক পর্যায়ের প্রতিনিধিরাও বৈঠকে যোগ দেন।
জেলাশাসক বলেন, বর্তমান পরিস্থিতিতে সমস্ত দপ্তর বিভাগ ও এজেন্সি মালদহ জেলা প্রশাসন ও পুলিসের সঙ্গে দৃঢ় সমন্বয় বজায় রেখে পদক্ষেপ করবে। ফারাক্কা ব্যারেজ, বিভিন্ন রেল স্টেশন, তেলের ডিপো, থানা, পুলিস ও প্রশাসনের সদর দপ্তরে নিরাপত্তা ও সতর্ক নজরদারি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, মালদহে  বাংলাদেশের সঙ্গে প্রায় ১৭০ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এর মধ্যে প্রায় ২০ কিলোমিটার সীমান্ত কাঁটাতার বিহীন। বর্তমান পরিস্থিতির সুযোগে বাংলাদেশ থেকে যেন অপরাধীরা কোনওভাবেই ওই ফোঁকর গলে ভারতে ঢুকতে না পারে তা নিয়ে এদিনের বৈঠকে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ