Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পান চাষিদের সর্বোচ্চ সুবিধা দিতে কমিটি গঠনের পরিকল্পনা

গুচিতে সর্বোচ্চ ৭০টি পান বিক্রি করতে হবে বলে এদিন আবার জানানো হয়েছে।

পান চাষিদের সর্বোচ্চ সুবিধা দিতে কমিটি গঠনের পরিকল্পনা
  • ১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পান বিক্রি সংক্রান্ত সমস্যা সমাধানে জেলা প্রশাসন, পান চাষি ও আড়তদারদের সঙ্গে শনিবার বৈঠক করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। আলোচনায় ছিলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার। 

Advertisement

জানা গিয়েছে, একটি কমিটি তৈরির পরিকল্পনা হয়েছে। পান চাষিদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে কাজ হবে। বৈঠকের আগে পরিস্থিতি যাচাই করতে সাংসদ এবং জেলা পরিষদের মেন্টর শুভাশিস চক্রবর্তী ও অন্য বিধায়করা পান বাজার পরিদর্শন করেন। 
গুচিতে সর্বোচ্চ ৭০টি পান বিক্রি করতে হবে বলে এদিন আবার জানানো হয়েছে। কৃষি বিপণন দপ্তরের নির্দেশ পান বাজার ও অন্যান্য এলাকায় প্রচার করা হবে। বর্তমানে ৭০টির বদলে ১০০ বা ২০০ পান বিক্রি করছেন অনেকে। ফড়েদের দাপটে বহু কৃষক বাড়তি পান দিতে বাধ্য হচ্ছেন। এ দাপট বন্ধ করতে কড়া নজরদারি চলবে বলে বৈঠকে জানান সাংসদ। তিনি বলেন, ‘নির্দেশিকা তা বাংলায় লিখে বিভিন্ন জায়গায় সাঁটানো হবে। প্রশাসন নিয়মিত নজরদারি চালাবে।’   

Advertisement
সম্পর্কিত সংবাদ