Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

চলতি বছরে পিএফের এটিএম কার্ড মিলবে না

আগামী মাসে কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের (ইপিএফও) অছি পরিষদের বৈঠকে অনুমোদন মিলবে ঠিকই। কিন্তু ইপিএফ এটিএম কার্ড পরিষেবা শুরু হতে হতে সম্ভবত বছর কেটেই যাবে।

চলতি বছরে পিএফের এটিএম কার্ড মিলবে না
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী মাসে কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের (ইপিএফও) অছি পরিষদের বৈঠকে অনুমোদন মিলবে ঠিকই। কিন্তু ইপিএফ এটিএম কার্ড পরিষেবা শুরু হতে হতে সম্ভবত বছর কেটেই যাবে। ইপিএফওর শীর্ষ সূত্রে জানা যাচ্ছে, আগামী বছর জানুয়ারি মাসের একেবারে গোড়ায় পিএফের বহু প্রতীক্ষিত এটিএম কার্ড পরিষেবা চালু করা হতে পারে। অর্থাৎ, দীপাবলির উপহার হিসেবেই এই পরিষেবায় অনুমোদন দেওয়া হবে ঠিকই। কিন্তু এটিএম থেকে ইপিএফের টাকা তোলার জন্য গ্রাহকদের অপেক্ষা করতে হবে অন্তত আরও দু’টো মাস। প্রসঙ্গত, দীপাবলির দিনদশেক আগেই আগামী ১১ এবং ১২ অক্টোবর বেঙ্গালুরুতে বসছে ইপিএফও অছি পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক। সেই বৈঠকে যেমন মাসে কর্মী পিএফের ন্যূনতম পেনশনের পরিমাণ বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তেমনই অনুমোদন দেওয়া হতে পারে ইপিএফের এটিএম কার্ড পরিষেবায়। জানিয়েছে সূত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ