Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

পেনশনে বঞ্চনা কেন্দ্রের, পথে নামছেন ব্যাঙ্কের অবসারপ্রাপ্তরা

কেন্দ্রীয় ও রাজ্য সরকারি পেনশনভোগীদের মূল পেনশন প্রতিটি বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে আপডেট করা হয়। রিজার্ভ ব্যাঙ্কের কর্মীদের ক্ষেত্রেও পেনশন আপডেট ব্যবস্থা চালু হয়েছে ২০১৯ সাল থেকে।

পেনশনে বঞ্চনা কেন্দ্রের, পথে নামছেন ব্যাঙ্কের অবসারপ্রাপ্তরা
  • ২৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় ও রাজ্য সরকারি পেনশনভোগীদের মূল পেনশন প্রতিটি বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে আপডেট করা হয়। রিজার্ভ ব্যাঙ্কের কর্মীদের ক্ষেত্রেও পেনশন আপডেট ব্যবস্থা চালু হয়েছে ২০১৯ সাল থেকে। কিন্তু অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীদের সেই সুবিধা নেই। ব্যাঙ্কের পেনশনভোগীদের দাবি, তাঁদের জন্যও পেনশন আপডেশনের সুবিধা চালু করা হোক। অল ইন্ডিয়া ব্যাঙ্ক পেনশনার্স অ্যান্ড রিটায়ারিজ কনফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুপ্রীত সরকারের বক্তব্য, তাঁরা অহেতুক এই দাবি তুলছেন না। ব্যাঙ্ক কর্মচারী পেনশন নিয়মাবলির ৩৫(১) ধারায় পেনশন আপডেটের সুনির্দিষ্ট উল্লেখ রয়েছে। তারপরও তিন দশক ধরে কেন্দ্রীয় সরকার সেই সুযোগ পেনশনভোগীদের দিচ্ছে না। বঞ্চনার এখানেই শেষ নয়! সুপ্রীতবাবু বলেন, ‘সুপ্রিম কোর্টের রায় সত্ত্বেও ব্যাঙ্ককর্মীরা বিশেষ ভাতার উপর অবসরকালীন সুবিধা পান না। পাশাপাশি, কর্মরত অবস্থায় স্বাস্থ্য বিমার প্রিমিয়াম সংশ্লিষ্ট ব্যাঙ্ক বহন করলেও অবসরের পর সেই প্রিমিয়ামের খরচ পেনশনভোগীদেরই বইতে হয়। বেতন ও অন্যান্য‌ সু঩যোগ-সুবিধার ব্যাপারে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে দর কষাকষির অধিকার আছে কর্মরত কর্মী ও অফিসারদের। কিন্তু সেই সুযোগ পান না পেনশনভোগীরা। তাঁদেরও সেই সুযোগ যাতে দেওয়া হয়, তার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে বলে দাবি সুপ্রীতবাবুর। এগুলি ছাড়া আরও কয়েকটি দাবিদাওয়া নিয়ে কাল, শনিবার ডালহৌসি চত্বরে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে বলে জানান তিনি। তাঁর কথায়, ‘অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীদের যৌথ মঞ্চ সিবিপিআরও’র ডাকে আমরা বেঙ্গল চেম্বারের সামনে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে যে সমাবেশ করব, তাতে অন্তত এক হাজার পেনশনভোগী উপস্থিত হবেন।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ