Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

দিলালপুর, নুনবইয়ে ২৫ লক্ষে পাকা রাস্তা

গত পঞ্চায়েত নির্বাচনে মালদহের ইংলিশবাজার ব্লকের কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের দিলালপুর এবং নুনবই এলাকায় গিয়ে পাকা রাস্তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

দিলালপুর, নুনবইয়ে ২৫ লক্ষে পাকা রাস্তা
  • ১৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মালদহ: গত পঞ্চায়েত নির্বাচনে মালদহের ইংলিশবাজার ব্লকের কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের দিলালপুর এবং নুনবই এলাকায় গিয়ে পাকা রাস্তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। 

Advertisement

শনিবার বাসিন্দাদের দাবি পূরণ করলেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। এদিন তিনি ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় ২৫ লক্ষ টাকার বেশি ব্যয়ে দু’টি রাস্তার শিলান্যাস করেন। লিপিকা ছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী প্রসেনজিৎ ঘোষ, কাজীগ্রাম পঞ্চায়েতের সদস্যরা। গ্রামের ভুক্তভোগী সাধারণ মানুষও শিলান্যাস অনুষ্ঠানে অংশ নেন। তাঁরা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। 
জেলা পরিষদ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজীগ্রামে দিলালপুর এবং নুনবই এলাকার এই রাস্তাগুটি কাঁচা ছিল। বাজার এবং স্কুল যাওয়ার জন্য বাসিন্দারা এই রাস্তা দুটির উপর নির্ভরশীল। বেহাল থাকায় চলাফেরা করতে খুবই অসুবিধা হতো। বর্ষায় ভোগান্তি বাড়ত কয়েকগুণ। 
পঞ্চদশ অর্থ কমিশনের ফান্ড থেকে ওই গ্রাম পঞ্চায়েতের দিলালপুরে ৩৬৪ মিটার রাস্তা হবে। এর জন্য ১৪ লক্ষের বেশি টাকা বরাদ্দ হয়েছে। অপরদিকে, একই ফান্ড থেকে ১১ লক্ষ টাকার বেশি ব্যয়ে নুনবই গ্রামের ২৬৪ মিটার রাস্তা পাকা করা হবে। লিপিকা বলেন, কাজীগ্রামে দিলালপুর এবং নুনবইয়ে রাস্তা নিয়ে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। আমরা ২৫ লক্ষ টাকা ব্যয়ে দুটি রাস্তার শিলান্যাস করেছি। এতে পড়ুয়াসহ বাসিন্দাদের অনেক সুবিধা হবে। আগামী দিনে বিভিন্ন এলাকায় আরও উন্নয়ন করার পরিকল্পনা রয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ