Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিমানে দিল্লি যাওয়ার পথে মাঝআকাশেই মৃত্যু যাত্রীর

বিমানের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। বিমান সেবিকারা অক্সিজেন সহ অন্যান্য জরুরি পরিষেবা দিয়ে ওই যাত্রীকে সুস্থ করে তোলার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি।

বিমানে দিল্লি যাওয়ার পথে মাঝআকাশেই মৃত্যু যাত্রীর
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিমানের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। বিমান সেবিকারা অক্সিজেন সহ অন্যান্য জরুরি পরিষেবা দিয়ে ওই যাত্রীকে সুস্থ করে তোলার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। মাঝ আকাশেই মৃত্যু হয় ওই যাত্রীর। এআই ১৮৬ বিমানটি কানাডার ভ্যাঙ্কুভার বিমানবন্দর থেকে দিল্লি আসার কথা। কিন্তু পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় এখন সেটি ভ্যাঙ্কুভার থেকে কলকাতায় এসে জ্বালানি ভরার পর দিল্লি যায়। বৃহস্পতিবার রাতে এই রুটেই বিমানটি কলকাতায় আসে এবং নির্দিষ্ট সময়ে উড়ে যায়। কিন্তু কলকাতা থেকে রওনা হওয়ার ১৫ মিনিটের মধ্যে ওই বিমানের যাত্রী ৫৪ বছরের রাজবীর কৌর ভিন্দর অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসায় কোনও কাজ হয়নি। তাঁর জ্ঞান ফিরছিল না। এরপর পাইলট দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কথা বলে বিমান ঘুরিয়ে ফের কলকাতায় নিয়ে আসেন এবং জরুরি অবতরণ করেন। বিমানবন্দর সংলগ্ন হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। রাজবীরের বাড়ি পাঞ্জাবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ