সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ির বাসিন্দাদের দীঘদিনের চাহিদা ছিল পরিশ্রুত পানীয় জলের। সেই সমস্যার স্থায়ী সমাধান এবার শুধু সময়ে অপেক্ষা। দ্রুত গতিতে কাজ চলছে অম্রুত ২ প্রকল্পের কাজ। ২০২৭ সালের মার্চ মাসে বাড়ি বাড়ি জলের সংযোগের টার্গেট নিয়েছে ময়নাগুড়ি পুরসভা।
আজ, এই প্রকল্পের ইঞ্জিনিয়ার সন্দীপ নন্দী জানান, প্রথম পর্যায়ে ৪১৪৪ বাড়িতে জল পৌঁছনো হবে। এর জন্য মোট ৩১ কোটি ২২ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। এর সঙ্গে থাকবে নয়টি পাম্প হাউস। পেটকাটি এলাকায় জলের রিজার্ভার তৈরির কাজ প্রায় শেষের পথে। পাইপলাইন পাতার কাজও শেষ হয়ে গিয়েছে। পুরো কাজ শেষ হলে সবার বাড়িতে জলের সংযোগ তৈরি হয়ে যাবে। পানীয় জলের জন্য আর এই এলাকার বাসিন্দাদের দুশ্চিন্তা করতে হবে না।
২০১৫ সালে পানীয় জলের সমস্যা দূর করার জন্য প্রধানমন্ত্রী অম্রুত প্রকল্প ঘোষণা করেছিলেন। পরবর্তীকালে এই প্রকল্পের সফল সমাপ্তির পর ২০২১ সালে অম্রুত ২.০ প্রকল্পের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। যাতে সমস্ত এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যায় তার জন্য এই প্রকল্প। এতদিন পর এই প্রকল্পের কাজ শেষ হওয়ার খবরে বেজায় খুশি স্থানীয় বাসিন্দারা।



