Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement

শরিকি বিবাদ, লড়ছে না ঝাড়খণ্ড মুক্তি মোর্চা

একা লড়ার ঘোষণা করেও পিছিয়ে এল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। সোমবার আনুষ্ঠানিকভাবে হেমন্ত সোরেনের দল ঘোষণা করল বিহার নির্বাচনের লড়াইয়ে তারা অংশগ্রহণ করছে না।

শরিকি বিবাদ, লড়ছে না ঝাড়খণ্ড মুক্তি মোর্চা
  • ২১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রাঁচি: একা লড়ার ঘোষণা করেও পিছিয়ে এল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। সোমবার আনুষ্ঠানিকভাবে হেমন্ত সোরেনের দল ঘোষণা করল বিহার নির্বাচনের লড়াইয়ে তারা অংশগ্রহণ করছে না। ঝাড়খণ্ডের শাসকদলের অভিযোগ, মহাজোটের দুই শরিক আরজেডি ও কংগ্রেসের ‘রাজনৈতিক ষড়যন্ত্রের’ কারণে তারা প্রতিদ্বন্দ্বিতা করবার সুযোগ পায়নি। জেএমএম নেতা সুদিব্য কুমার বলেছেন, ‘আরজেডি ও কংগ্রেস রাজনৈতিক ষড়যন্ত্র করে জেএমএমকে বঞ্চিত করেছে। এর যথাযোগ্য জবাব দেওয়া হবে। আগামী দিনে ঝাড়খণ্ডে আরজেডি ও কংগ্রেসের সঙ্গে জোটের ভবিষ্যৎ ভেবে দেখা হবে।’ 

Advertisement

২ দিন আগেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জানিয়েছিল, আসন রফা না হওয়ায় বিহার ভোটে একাই লড়বে তাঁরা। ৬টি আসনে প্রার্থী দেওয়ার কথাও ঘোষণাও করে তাঁরা। তাঁরা জানিয়েছিল, চাকাই, ধামদাহা, কাটোরিয়া, মণিহারি, জামুই ও পিরপৈনতিতে প্রতিদ্বন্দ্বিতা করবে তাঁরা। সোমবারই ছিল এই আসনগুলিতে প্রার্থী দেওয়ার শেষ দিন।

Advertisement
সম্পর্কিত সংবাদ