Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬

লুকিয়ে পাক জঙ্গিরা! নেপালি সেনার সঙ্গে যৌথ তল্লাশি চালাল ভারতীয় বাহিনী

নেপালে ঘাঁটি বেঁধে রয়েছে পাকিস্তানের জঙ্গিরা। লক্ষ্য যেকোনও সময়ে সুযোগ বুঝে ভারতে ঢুকে হামলা চালানো। কেন্দ্রীয় ইন্টেলিজেন্স সংস্থার কাছে এই ইনপুট আসতেই সতর্ক করা হয় নেপাল প্রশাসনকে।

লুকিয়ে পাক জঙ্গিরা! নেপালি সেনার সঙ্গে যৌথ তল্লাশি চালাল ভারতীয় বাহিনী
  • ২৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নেপালে ঘাঁটি বেঁধে রয়েছে পাকিস্তানের জঙ্গিরা। লক্ষ্য যেকোনও সময়ে সুযোগ বুঝে ভারতে ঢুকে হামলা চালানো। কেন্দ্রীয় ইন্টেলিজেন্স সংস্থার কাছে এই ইনপুট আসতেই সতর্ক করা হয় নেপাল প্রশাসনকে। একইসঙ্গে নিরাপত্তা আঁটোসাঁটো করার তোড়জোড়ও শুরু হয়ে যায়। শুক্রবারই ভারত-নেপাল সীমান্ত এলাকার জঙ্গলে যৌথভাবে তল্লাশি চালায় ভারতের সশস্ত্র সীমা বল এবং নেপালের আর্মড পুলিস ফোর্স (এপিএফ)-এর জওয়ানরা। জানা যাচ্ছে, ভারত-নেপাল আন্তর্জাতিক সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ড’-এ সেই তল্লাশি অভিযান চালানো হয়। এব্যাপারে এসএসবির কমান্ড্যান্ট গঙ্গা সিং বলেন, ‘তল্লাশির সময় নেপালের বাহিনী আমাদের সঙ্গে ছিল। সন্ত্রাসের বিরুদ্ধে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব। নেপালি বাহিনীর সঙ্গে আমাদের সম্পর্ক খুবই সুদৃঢ়। প্রতি মাসেই সীমান্তে দুই দেশের সহযোগিতামূলক বৈঠক হয়। দু’পক্ষই পরস্পরকে ইন্টেলিজেন্স সহায়তা করি। এইভাবেই সন্দেহভাজনদের খুঁজে বের করা সম্ভব।’ তিনি এও জানান, নেপালগঞ্জের মারকাজে বিশেষ কজের জন্য পাকিস্তানিরা এসেছে। যদি তাদের কোনও খারাপ মতলব থাকে তাহলে, নেপালি সেনারাই ভারতকে সে ব্যাপারে জানাবে। সম্প্রতি অযোধ্যা মন্দিরে পাক জঙ্গিরা হামলার ছক কষছে বলে ভারতীয় ইন্টেলিজেন্সের কাছে খবর আসে। নেপালের সীমান্ত ব্যবহার করে জঙ্গিরা ভারতে ঢুকতে পারে। তারপরই সে দেশের সেনাবাহিনীর সঙ্গে কথাবার্তা বলে এসএসবি। ১৭০০ কিলেমিটার এলাকায় বিস্তার ভারত-নেপাল সীমান্তের। তবে বিস্তৃত এই এলাকায় কোনও সীমান্ত প্রাচীর নেই। দুই দেশের সেনাই দু’তরফে নজরদারি চালায়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ