Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

সাধারণ মানুষকে সামনে রেখে সীমান্তে বাঙ্কার তৈরি করছে পাকিস্তানি সেনা

নিয়ন্ত্রণরেখার কাছে কি বাঙ্কার ও সামরিক পরিকাঠামো তৈরি করছে পাকিস্তান? আর এর জন্য ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে সাধারণ নাগরিকদের? সম্প্রতি সীমান্ত এলাকায় তোলা কয়েকটি ভিডিয়োতে এমনই দৃশ্য ধরা পড়েছে।

সাধারণ মানুষকে সামনে রেখে সীমান্তে বাঙ্কার তৈরি করছে পাকিস্তানি সেনা
  • ৯ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নিয়ন্ত্রণরেখার কাছে কি বাঙ্কার ও সামরিক পরিকাঠামো তৈরি করছে পাকিস্তান? আর এর জন্য ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে সাধারণ নাগরিকদের? সম্প্রতি সীমান্ত এলাকায় তোলা কয়েকটি ভিডিয়োতে এমনই দৃশ্য ধরা পড়েছে। যেখানে এই পরিকাঠামো তৈরি হচ্ছে, তার উলটোদিকেই জম্মুই কে জি সেক্টরের ভাট্টল এলাকা। সেখানকার বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, সম্ভবত কোনও পাকিস্তানি পোস্ট থেকে পরিকাঠামো তৈরির ভিডিয়ো তোলা হয়। সমাজমাধ্যমের সূত্রে সেটি ভারতের সীমান্ত এলাকাতেও ছড়িয়ে পড়েছে। বিষয়টি জানাজানি হতেই ভারতীয় সেনার তরফে পাকিস্তনকে কড়া সতর্কবার্তা পাঠানো হয়েছে। নিয়ন্ত্রণরেখার কাছে এই ধরনের পরিকাঠামো তৈরি করা নিয়মবিরুদ্ধ বলে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে। বলা হয়েছে, সাধারণ মানুষদের ঢাল হিসাবে ব্যবহারের ঘটনা মেনে নেবে না ভারতীয় সেনা। এরপরেই সরব হয়েছেন ভাট্টল এলাকার বাসিন্দারাও। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভারতীয় নাগরিকরা পাক সেনাকে পরিকাঠামো তৈরি বন্ধ করতে বলছে। এরপর পাক সেনা বাঙ্কার তৈরির কাজ বন্ধ রেখেছে বলে জানা গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ