দুবাই: পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভি সমাজমাধ্যমে অভিযোগ করেছেন, রবিবারের ম্যাচে হ্যান্ডশেক বিতর্কের নাটের গুরু অ্যান্ডি পাইক্রফট। দুই অধিনায়ককে হ্যান্ডশেক না করার কথা বলেছিলেন ম্যাচ রেফারি। এখানেই শেষ নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড সরকারিভাবে আইসিসি’র কাছে পাইক্রফটের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দাবি করেছে, ‘অবিলম্বে এশিয়া কাপ থেকে সরাতে হবে পাইক্রফটকে। না হলে টুর্নামেন্ট বয়কট করবে পাকিস্তান।’



