Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

হোটেলের বিল মেটায়নি পাকিস্তান

পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে সম্প্রতি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে পাকিস্তান। ইসলামাবাদের বিখ্যাত সেরেনা হোটেলে আলোচনায় বসেছিলেন ইরান-আমেরিকার প্রতিনিধিরা।

হোটেলের বিল মেটায়নি পাকিস্তান
  • ১৬ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

ইসলামাবাদ: পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে সম্প্রতি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে পাকিস্তান। ইসলামাবাদের বিখ্যাত সেরেনা হোটেলে আলোচনায় বসেছিলেন ইরান-আমেরিকার প্রতিনিধিরা। এরইমধ্যে বিলাসবহুল এই হোটেলের বিল মেটানো নিয়ে অস্বস্তিতে ইসলামাবাদ। সূত্রের খবর, ওই হোটেলের বিল মেটায়নি শাহবাজ শরিফ সরকার। শেষমেশ হোটেলের মালিককে সেই টাকা মেটাতে হয়। গত ১০ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সেরেনা হোটেলে বৈঠক করেন তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিরা। তবে কূটনৈতিক আলোচনার পরিবর্তে খবরের শিরোনামে উঠে এসেছে বিল না মেটানোর প্রসঙ্গ। সেরেনা হোটেল আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের মালিকানাধীন। একাধিক রিপোর্ট অনুযায়ী, বাধ্য হয়ে বকেয়া বিল মিটিয়েছেন হোটেল মালিক নিজেই। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, শান্তি স্থাপনের লক্ষ্যে আলোচনা চলছিল। তাই থাকার জন্য কোনো টাকা নেওয়া হয়নি। কয়েকটি সূত্রের অবশ্য দাবি, আগা খান নেটওয়ার্ক সম্পূর্ণ খরচ বহন করেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ