Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

রাজস্থানে দু’দিনে ২৫ কুকুরকে খুনের ঘটনায় তোলপাড়

প্রাণ বাঁচাতে ছুটছে কুকুরগুলি। মরণছুট। তবে শেষরক্ষা হল না। গুলির আঘাতে প্রাণ গেল তাদের।  দু’দিনে ২৫টি পথকুকুরকে গুলি করে খুন করল এক ব্যক্তি।

রাজস্থানে দু’দিনে ২৫ কুকুরকে খুনের ঘটনায় তোলপাড়
  • ৮ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

জয়পুর: প্রাণ বাঁচাতে ছুটছে কুকুরগুলি। মরণছুট। তবে শেষরক্ষা হল না। গুলির আঘাতে প্রাণ গেল তাদের।  দু’দিনে ২৫টি পথকুকুরকে গুলি করে খুন করল এক ব্যক্তি। রাজস্থানের ঝুনঝুনু জেলার কুমাওয়াস গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত পলাতক। তার খোঁজ চলছে। জানা গিয়েছে, গত ৪ আগস্ট এই ঘটনার ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা গিয়েছে, অভিযুক্ত শেওচাঁদ বাওরিয় বাইকে করে কুকুরগুলিকে ধাওয়া করছে। একের পর এক কুকুরকে লক্ষ্য করে গুলি করছে সে। অভিযুক্তের বাইকের পিছনে আরও একজন বসেছিল। কুকুরদের মৃত্যু উপভোগ করতে দেখা যায় তাকে। অন্য বাইকে বসে এই পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেছে আরও এক ব্যক্তি। তার ভূমিকাও খতিয়ে দেখছে পুলিস। পুলিস সুপার ব্রজেশ জ্যোতি উপাধ্যায় জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিস। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ