Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হাসপাতালে জমে থাকা বর্জ্য দ্রুত সরানোর নির্দেশ

শনিবার বাগদায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্প ঘুরে দেখলেন জেলাশাসক শারদকুমার দ্বিবেদী। এদিন প্রথমে বাগদা গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে যান তিনি। বিনামূল্যে ওষুধ পাওয়া যাচ্ছে কি না, আউটডোরে রোগীদের কাছে তা জানতে চান।

হাসপাতালে জমে থাকা  বর্জ্য দ্রুত সরানোর নির্দেশ
  • ১৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: শনিবার বাগদায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্প ঘুরে দেখলেন জেলাশাসক শারদকুমার দ্বিবেদী। এদিন প্রথমে বাগদা গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে যান তিনি। বিনামূল্যে ওষুধ পাওয়া যাচ্ছে কি না, আউটডোরে রোগীদের কাছে তা জানতে চান। এছাড়া হাসপাতালে জমে থাকা বর্জ্য দ্রুত সরানোর জন্য পঞ্চায়েতকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এদিকে, জেলাশাসক আসছেন এই খবর পাওয়ার পরেও বন্ধ ছিল বাগদা হাসপাতালে থাকা বাংলা সহায়তা কেন্দ্র। পরবর্তীতে জেলাশাসকের সামনেই খোলা হয় সেই কেন্দ্র। এই কেন্দ্র থেকে সাধারণ মানুষ কী সুবিধা পাচ্ছে, সে বিষয়েও জানতে চান জেলাশাসক।

Advertisement

এরপর এদিন বাগদার বয়রা সীমান্তে যান জেলাশাসক। কথা বলেন বিএসএফের সঙ্গে। বাংলাদেশের দিক থেকে আশা কপোতাক্ষ নদীর জলে প্রতিবছরই বাগদা ব্লকের বয়রা এলাকায় প্রায় ৫০০ বিঘে জমি ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি রুখতে বাগদা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বয়রাতে একটি স্লুইস গেট তৈরি করা হয়েছে। শনিবার জেলাশাসক নবনির্মিত স্লুইস গেটটি পরিদর্শন করেন। এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি অধিগ্রহণের কাজ কতটা এগিয়েছে, সেই বিষয়েও খোঁজখবর নেন বলে জানিয়েছেন বাগদার বিডিও প্রসূন প্রামাণিক।
পাশাপাশি শনিবার বনগাঁ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক হয়। সেই বৈঠকেও উপস্থিত ছিলেন জেলাশাসক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মূলত হাসপাতালের উন্নয়ন নিয়েই এদিন বৈঠক হয়।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ