Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

ওড়িশি নৃত্যানুষ্ঠান

দেবমিত্রা সেনগুপ্তর ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় সম্প্রতি আইসিসিআর-এ অনুষ্ঠিত হল ওড়িশি নৃত্যানুষ্ঠান ‘হরি হর’। বিশ্বের পালনকর্তা শ্রীহরি যুগে যুগে আবির্ভূত হয়েছেন পৃথিবীকে পাপমুক্ত করে রক্ষা করতে।

ওড়িশি নৃত্যানুষ্ঠান
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দেবমিত্রা সেনগুপ্তর ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় সম্প্রতি আইসিসিআর-এ অনুষ্ঠিত হল ওড়িশি নৃত্যানুষ্ঠান ‘হরি হর’। বিশ্বের পালনকর্তা শ্রীহরি যুগে যুগে আবির্ভূত হয়েছেন পৃথিবীকে পাপমুক্ত করে রক্ষা করতে। সেই দশ অবতারের বর্ণনা করে এই নৃত্যানুষ্ঠান উপস্থাপিত করল কলকাতা ময়ূর ললিত ডান্স অ্যাকাডেমি। মঞ্চস্থ হল দশাবতার, অর্ধনারীশ্বর, শিব বন্দনা, কৃষ্ণতাণ্ডব ওড়িশি নৃত্য। অংশ নিয়েছিলেন ৪৭ জন নৃত্যশিল্পী। এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ