Bartaman Logo
১০ জুন, ২০২৬

আজ ওবিসি মামলার শুনানি

আজ সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি। পশ্চিমবঙ্গ সরকার ‘অনান্য অনগ্রসর শ্রেণি’র তালিকা শুধরে নতুন উদ্যোগ নিলেও কলকাতা হাইকোর্ট তার উপর স্থগিতাদেশ দিয়েছে।

আজ ওবিসি মামলার শুনানি
  • ২৮ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  আজ সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি। পশ্চিমবঙ্গ সরকার ‘অনান্য অনগ্রসর শ্রেণি’র তালিকা শুধরে নতুন উদ্যোগ নিলেও কলকাতা হাইকোর্ট তার উপর স্থগিতাদেশ দিয়েছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার। আজ প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে তার শুনানি হবে। ১৯৯২ সালের ইন্দিরা সাহানে মামলায় ওবিসি চিহ্নিত করার ক্ষেত্রে এগজিকিউটিভ অর্ডারেই তা করা যেতে পারে বলে রায় রয়েছে। কিন্তু কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিতে গিয়ে বলেছে, কেবলমাত্র লেজিসলেশন বা আইনের মাধ্যমেই তা করা যায়। তাই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়ায় রাজ্যে সরকারি নিয়োগে সমস্যা হচ্ছে বলেই পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ