Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

জেলে ওবামা! এআই ভিডিও পোস্ট করে হুঁশিয়ারি ট্রাম্পের

হোয়াইট হাউসে হাতকড়া পরিয়ে বারাক ওবামাকে গ্রেপ্তার করছে এফবিআই। জেলে কয়েদির পোশাক পরে দাঁড়িয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

জেলে ওবামা! এআই ভিডিও  পোস্ট করে হুঁশিয়ারি ট্রাম্পের
  • ২২ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

ওয়াশিংটন: হোয়াইট হাউসে হাতকড়া পরিয়ে বারাক ওবামাকে গ্রেপ্তার করছে এফবিআই। জেলে কয়েদির পোশাক পরে দাঁড়িয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। এই দৃশ্য অবশ্য  পুরোটাই কল্পনা। সৌজন্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। সোমবার এমনই এআই ভিডিও ট্রুথ সোশ্যালে পোস্ট করলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরই জোর জল্পনা শুধু হয়েছে। তাহলে কি হুঁশিয়ারি দিলেন ট্রাম্প? এবার ওবামা গ্রেপ্তার হতে চলেছেন? 

Advertisement

ট্রাম্পের পোস্ট করা ভিডিও ওবামাকে দিয়েই শুরু হচ্ছে। সেখানে তিনি  বলছেন, ‘প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে নয়।’ এরপর জো বাইডেন সহ একাধিক ডেমোক্র্যাট প্রাক্তন প্রেসিডেন্টদেরও একই কথা বলতে শোনা যায়। ভিডিওর পরের অংশে দেখা যাচ্ছে, হোয়াইট হাউসে বসে ট্রাম্প-ওবামা। আচমকা এফবিআইয়ের দু’জন অফিসার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে আসেন। ওবামাকে হাতকড়া পরানোর সময় পাশে বসে মুচকি হাসছেন ট্রাম্প। কয়েকদিন আগেই ওবামার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড। সরকারি নথি উল্লেখ করে তিনি জানান, ২০১৬ নির্বাচনে ট্রাম্পের জয়কে ছোট করে দেখানোর চেষ্টা করেছিলেন ওবামা। এমনকী সেই আমলের কয়েকজন আধিকারিক ট্রাম্পের ক্ষতি করতে ষড়যন্ত্র কষেছিলেন। ওবামার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানান তুলসী। 

সম্পর্কিত সংবাদ