Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

পুষ্টির ভাঁড়ার ডিম

ডিম ৩টি বা ৪টি সেদ্ধ করা, ১ টেবিল চামচ সর্ষে বাটা, ২টি পেঁয়াজ কুচি, ২ চা চামচ সাদা তিল রোস্ট করে বাটা,  চা-চামচ রসুন বাটা, ২ টেবিল চামচ ফেটানো টক দই, ১ চা-চামচ কাঁচা লঙ্কা বাটা, সর্ষের তেল পরিমাণ মতো, স্বাদ মতো নুন-চিনি, ২-৩টি চেরা কাঁচালঙ্কা।

পুষ্টির ভাঁড়ার ডিম
  • ২৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভাপা হোক বা শাহী, ডিম বিভিন্ন কায়দায় রান্না করতে পারেন। বাঙালি থেকে মোগলাই বা অন্যান্য প্রাদেশিক পদে ডিম অনন্য।  

Advertisement

তিল বাটায় ডিমের ভাপা

উপকরণ: ডিম ৩টি বা ৪টি সেদ্ধ করা, ১ টেবিল চামচ সর্ষে বাটা, ২টি পেঁয়াজ কুচি, ২ চা চামচ সাদা তিল রোস্ট করে বাটা,  চা-চামচ রসুন বাটা, ২ টেবিল চামচ ফেটানো টক দই, ১ চা-চামচ কাঁচা লঙ্কা বাটা, সর্ষের তেল পরিমাণ মতো, স্বাদ মতো নুন-চিনি, ২-৩টি চেরা কাঁচালঙ্কা।

প্রণালী: প্রথমে কুচি করা পেঁয়াজ হালকা ভেজে নিতে হবে। তারপর সেদ্ধ করা ডিম নুন হলুদ দিয়ে ভেজে রাখতে হবে। তারপর একটি কড়াইতে সর্ষে বাটা, ফেটানো টক দই, ভাজা পেঁয়াজ, রসুন বাটা, তিল বাটা, সর্ষের তেল, স্বাদ মতো নুন, চিনি হলুদ, কাঁচালঙ্কা বাটা, চেরা কাঁচালঙ্কা, ভেজে রাখা ডিম দিয়ে ভালো করে মেখে মিনিট ১৫ রেখে দিন। তারপর উপর থেকে কাঁচালঙ্কা চিরে এবং কাঁচা সর্ষের তেল দিয়ে কম আঁচে চাপা দিয়ে রান্না করে নিন। তিল বাটায় ডিমের ভাপা তৈরি হয়ে যাবে।

ডিমের গ্রিন কারি

উপকরণ: ৩-৪টি ডিম (সেদ্ধ করা), তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি ২টি, এলাচ ২টো, ১০-১২টা ভিজিয়ে রাখা কাজুর পেস্ট, স্বাদমতো নুন চিনি, হলুদ খুব সামান্য, আদা-রসুন পেস্ট 
১ চা চামচ, এলাচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনেগুঁড়ো  চামচ করে, পেঁয়াজ পাতা ১০০ গ্রাম, ধনেপাতা ৫০ গ্রাম, কাঁচালঙ্কা ২টো।

প্রণালী: প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে এলাচ দিন। তারপর  পেঁয়াজ ও নুন দিয়ে ভেজে নিন। এর সঙ্গে আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিতে হবে।  ধনে-জিরে গুঁড়ো ও এক চিমটি হলুদ মিশিয়ে নিন। তারপর কাজু পেস্ট দিয়ে কম আঁচে কষাতে থাকুন। তেল ছেড়ে এলে  চামচ এলাচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিতে হবে। সামান্য জল দিয়ে ঢাকা দিন। ফুটে উঠলে ডিম দিয়ে দিতে হবে। অন্য দিকে পেঁয়াজ পাতা, ধনেপাতা, কাঁচালঙ্কা ১ মিনিট জলে ফুটিয়ে নিয়ে তা বরফ জলে দিয়ে ঠান্ডা করে নিন। এরপর জল ঝরিরে তা পেস্ট করে নিন। ডিমের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে ১ থেকে ২ মিনিট রান্না করে নিলেই রেডি ডিমের গ্রিন কারি।

বাদশাহি ডিমের কোর্মা 

উপকরণ: ৪টি ডিম (সেদ্ধ করা), স্বাদমতো নুন চিনি, ১ চা চামচ ভিনিগার, সাদা তেল পরিমাণ মতো, ৪টি কাঁচালঙ্কা, ১০-১২টি ভিজিয়ে রাখা কাজু, গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, ২ চা চামচ মাখন, ৫-৬টি লবঙ্গ ও এলাচ, ২ টুকরো দারচিনি, ৩টি শুকনো লঙ্কা, ১ চা চামচ মৌরি, ১ চা চামচ আদা রসুন বাটা, ১ চা চামচ করে জিরে, ধনে, এলাচ গুঁড়ো, ক্রিম ৩ চা-চামচ, কসুরি মেথি ১চামচ। 

প্রণালী: প্রথমে কড়াইতে ২ চা চামচ সাদা তেল গরম করে নিন। তাতে পেঁয়াজ, কাজু, কাঁচা লঙ্কা ও সামান্য নুন দিয়ে ২ মিনিট কম আঁচে ভাজুন। ১ কাপ জল দিয়ে তা সেদ্ধ করে নিতে হবে। তারপর সেটাকে ঠান্ডা করে নিয়ে তা পেস্ট করে নিতে হবে। ওই একই কড়াইতে ১ চা চামচ তেল ও মাখন গরম করে তাতে ডিম হাফ করে কেটে নিয়ে সামান্য নুন ও গোলমরিচ গুঁড়ো মাখিয়ে ভেজে রাখতে হবে। তারপর ২ চা চামচ তেল গরম করে গোটা গরমমশলা, শুকনো লঙ্কা ও মৌরি ফোড়ন দিন। আদা রসুন পেস্ট একটু ভেজে নিয়ে জিরে ও ধনেগুঁড়ো দিয়ে নেড়ে নিন। কাজু ও পেঁয়াজের পেস্ট পরিমাণ মতো নুন চিনি দিয়ে কষিয়ে নিন। হাফ কাপ জল দিয়ে ফুটতে দিন। তারপর ক্রিম দিয়ে ৫ মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর কসুরি মেথি, কাঁচালঙ্কা চেরা, এলাচ গুঁড়ো মিশিয়ে নিন। ঝোল গাঢ় হলে ডিম দিয়ে দিন। তৈরি বাদশাহি ডিমের কোর্মা।
বিনীতা হাজরা গুপ্ত

Advertisement
সম্পর্কিত সংবাদ