Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ঋণের জন্য কর্পোরেটদের বড় ভরসা নন ব্যাংকিং সংস্থা

ব্যাংক নয়, নন ব্যাংকিং আর্থিক সংস্থার থেকেই বেশি ঋণ, লগ্নি এবং আর্থিক তহবিল নিচ্ছে ভারতের কর্পোরেট সেক্টর। ক্রমেই এই প্রবণতা বাড়ছে। অর্থাৎ বিগত বছর যে পরিমাণ ব্যাংক থেকে তহবিল নিয়েছিল কর্পোরেট সেক্টর, এবার সেই প্রবণতা বৃদ্ধির হার তুলনামূলকভাবে কম।

ঋণের জন্য কর্পোরেটদের বড় ভরসা নন ব্যাংকিং সংস্থা
  • ২৪ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ব্যাংক নয়, নন ব্যাংকিং আর্থিক সংস্থার থেকেই বেশি ঋণ, লগ্নি এবং আর্থিক তহবিল নিচ্ছে ভারতের কর্পোরেট সেক্টর। ক্রমেই এই প্রবণতা বাড়ছে। অর্থাৎ বিগত বছর যে পরিমাণ ব্যাংক থেকে তহবিল নিয়েছিল কর্পোরেট সেক্টর, এবার সেই প্রবণতা বৃদ্ধির হার তুলনামূলকভাবে কম। বরং নন ব্যাংকিং আর্থিক সংস্থা থেকে ফান্ডিং নেওয়ার প্রবণতার বৃদ্ধি হার বেশি। রিজার্ভ ব্যাংকের মাসিক বুলেটিনে এই তথ্য দেওয়া হয়েছে। স্টেট অব দ্য ইকনমি রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে নন ব্যাংকিং আর্থিক সংস্থাগুলি থেকে ভারতের কর্পোরেট সেক্টর যে আর্থিক পুঁজি সংগ্রহ করেছে, তার অঙ্ক ছিল ৬ লক্ষ ৪৩ হাজার কোটি টাকা। এক ধাক্কায় এক বছরের মধ্যে সেই লগ্নি বেড়ে হয়েছে প্রায় ৯ লক্ষ কোটি টাকা। প্রায় ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে এফডিআই, লোন, বন্ড বিক্রি এবং লগ্নিবাবদ তহবিল আদায়। ব্যাংক থেকে ২০২৪ সালে ফান্ডিং হয়েছিল প্রায় ১০ লক্ষ কোটি টাকা। ২০২৫ সালে সেটিই হয়েছে ১১ লক্ষ ১২ হাজার কোটি টাকা। রিজার্ভ ব্যাংক মনে করছে, এই কারণেই জিডিপি বৃদ্ধিহারে ইতিবাচক প্রভাব পড়ছে। কারণ নন ব্যাংকিং আর্থিক সংস্থার থেকে প্রয়োজনীয় তহবিল পেতে শুরু করেছে কর্পোরেট। নিছক সরকারি-বেসরকারি ব্যাংকের উপর নির্ভর করে থাকতে হচ্ছে না। অর্থাৎ সামগ্রিকভাবে বাজারে আর্থিক লেনদেনের পরিমাণ বাড়ছে। নন ব্যাংকিং আর্থিক সংস্থার কাছে এই অতিরিক্ত অর্থ আসছে কোথা থেকে? আসলে এই সব সংস্থা থেকে লোন নেওয়ার প্রবণতা বেড়েছে। ফলে বেড়েছে সুদ বাবদ আয়। এই সবই অর্থনীতির উন্নয়নের জোরালো আভাস বলে মনে করছে রিজার্ভ ব্যাংক।

Advertisement
সম্পর্কিত সংবাদ