Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আর অভিবাসী ভিসা নয় ৭৫টি দেশকে, ঘোষণা আমেরিকার

অনির্দিষ্ট কালের জন্য ৭৫টি দেশকে অভিবাসী ভিসা দেওয়া বন্ধ করছে আমেরিকা। মার্কিন বিদেশ দপ্তর সমাজমাধ্যমে লিখেছে, ‘৭৫টি দেশের নাগরিককে অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হবে।

আর অভিবাসী ভিসা নয় ৭৫টি দেশকে, ঘোষণা আমেরিকার
  • ১৫ জানুয়ারি, ২০২৬ ১৪:০১
Prefer us on Google

ওয়াশিংটন: অনির্দিষ্ট কালের জন্য ৭৫টি দেশকে অভিবাসী ভিসা দেওয়া বন্ধ করছে আমেরিকা। মার্কিন বিদেশ দপ্তর সমাজমাধ্যমে লিখেছে, ‘৭৫টি দেশের নাগরিককে অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হবে। এই সমস্ত দেশের অভিবাসীরা যথেচ্ছ হারি মার্কিন নাগরিকদের জনকল্যাণে ভাগ বসান। অভিবাসীরা মার্কিন নাগরিকদের সম্পদ হাতিয়ে নেবেন না, সে বিষয়ে নিশ্চিত হলেই স্থগিতাদেশ তোলা হবে বলে জানি়য়েছে হোয়াইট হাউস। তালিকায় কোন কোন দেশ রয়েছে, তা বিস্তারিত ভাবে জানায়নি আমেরিকা। তবে সমাজমাধ্যমে কয়েকটি দেশের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে সোমালিয়া, হাইতি, ইরান ও এরিট্রিয়া। কারণ এই সমস্ত দেশের নাগরিকদের বিরুদ্ধেই সিংহভাগ আমেরিকাবাসীর অভিযোগ থাকে বলে জানিয়েছে বিদেশ দপ্তর। উ এর আগে মার্কিন সংবাদমাধ্যমে এই ঘোষণা সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ হয়েছিল, তাতে ৭৫টি দেশের তালিকায় রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল, নাইজেরিয়া, তাইল্যান্ডের মতো দেশও ছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ