নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের বাংলাকে বঞ্চনার ছবি সামনে এল। নারেগার ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনার মতোই এবার শিক্ষা খাতেও পশ্চিমবঙ্গকে দেওয়া হল না অর্থ। লোকসভার তৃণমূল সাংসদ বাপি হালদারের এক লিখিত প্রশ্নের জবাবে সোমবার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, সমগ্র শিক্ষা অভিযানে ২০২৪-২৫ অর্থবর্ষে পশ্চিমবঙ্গকে কোনও টাকা দেওয়া হয়নি। তার আগের বছর দেওয়া হয়েছিল ৩১১ কোটি ২৯ লক্ষ টাকা। একইভাবে পিএমশ্রী প্রকল্পে গত দু বছর একটি পয়সাও দেওয়া হয়নি। অথচ সমগ্র শিক্ষা খাতে গত বছর ৩৪ হাজার ৪৫৮ কোটি টাকা খরচ হয়েছে। পিএমশ্রী প্রকল্পেও গত আর্থিক বর্ষে খরচ ২ হাজার ৪৭৩ কোটি টাকা।



