Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হরিপাল, চণ্ডীতলায় সাউন্ড বক্স সহ গ্রেপ্তার নয় যুবক

ডিজে বক্স সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করল হরিপাল ও চণ্ডীতলা থানার পুলিস।

হরিপাল, চণ্ডীতলায় সাউন্ড বক্স সহ গ্রেপ্তার নয় যুবক
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: ডিজে বক্স সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করল হরিপাল ও চণ্ডীতলা থানার পুলিস। হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত বড়গাছিয়ায় মঙ্গলবার রাতে তুমুল জোরে ডিজে বক্স বাজানোর অভিযোগ ওঠে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় হরিপাল থানার পুলিস। সেখান থেকে তারকেশ্বর ভঙ্গিপুরের বাসিন্দা রবি দাসকে ডিজে বক্স সহ গ্রেপ্তার করে তারা। একই অভিযোগে হরিপাল থানার অন্তর্গত রঘুবাটি এলাকায় শ্রীকান্ত বাউরি নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বাড়ি ধনেখালি থানার অন্তর্গত মান্দ্রা গ্রামে। অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করে বুধবার চন্দননগর আদালতে পাঠানো হয়। অপরদিকে, চণ্ডীতলা থানার অন্তর্গত জঙ্গলপাড়া খানপাড়ার রক্ষাকালী পুজো উপলক্ষে ডিজে বক্সের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। অভিযোগ যায় চণ্ডীতলা থানায়। কর্তব্যরত পুলিস ডিজে বক্স বন্ধ করার অনুরোধ জানালে তাতে কর্ণপাত করেনি পুজো কমিটির একাংশ। এরপর চণ্ডীতলা থানার ওসি অনিল রাজ সহ পুলিস বাহিনী গিয়ে কঠোর হাতে এই ঘটনার মোকাবিলা করে। ডিজে বক্স সহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনাগুলিতে ধৃত মোট ন’জনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ