Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

স্যান্টোসে থাকছেন নেইমার

২০২৬ বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে গত বছর ছোটবেলার ক্লাব স্যান্টোসে ফিরেছিলেন নেইমার। তাঁর হাত ধরেই অবনমন রক্ষা করে ব্রাজিলিয়ান ক্লাবটি।

স্যান্টোসে থাকছেন নেইমার
  • ৮ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সাও পাওলো: ২০২৬ বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে গত বছর ছোটবেলার ক্লাব স্যান্টোসে ফিরেছিলেন নেইমার। তাঁর হাত ধরেই অবনমন রক্ষা করে ব্রাজিলিয়ান ক্লাবটি। তারপরই পুরস্কার স্বরূপ, আরও এক বছর স্যান্টোসে থাকার সিদ্ধান্ত নিলেন সেলেকাও তারকা। মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একথা ঘোষণা করা হয়। স্যান্টোসে থাকতে পেরে খুশি নেইমারও। তবে আপাতত তাঁর লক্ষ্য, দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরা। বিশ্বকাপের আগে ফিটনেসের সেরা ছন্দে ফিরতে গতমাসেই হাঁটুতে অস্ত্রোপচার করেন তিনি। আপাতত দেড় মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে ডাক্তার। সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে বল পায়ে অনুশীলন শুরু করতে পারেন ব্রাজিলিয়ান তারকা। তবে মার্চেই বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করবেন কোচ কার্লো আনসেলোত্তি। তার আগে কতটা নিজেকে সেরা ছন্দে মেলে ধরতে পারবেন ব্রাজিলিয়ান তারকা, তা নিয়ে সংশয় থাকছেই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ