Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিয়ের ৬ মাসের মধ্যেই নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার! তদন্তে পুলিস

বিয়ের মাত্র ৬ মাসের মধ্যেই ফ্ল্যাট থেকে উদ্ধার নববধূর ঝুলন্ত দেহ। আজ, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ হাওড়ার গোলাবাড়ি থানার রোজমেরি লেনের একটি আবাসনের ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

বিয়ের ৬ মাসের মধ্যেই নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার! তদন্তে পুলিস
  • ১৯ জুন, ২০২৫ ১৯:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বিয়ের মাত্র ৬ মাসের মধ্যেই ফ্ল্যাট থেকে উদ্ধার নববধূর ঝুলন্ত দেহ। আজ, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ হাওড়ার গোলাবাড়ি থানার রোজমেরি লেনের একটি আবাসনের ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিস সূত্রে খবর, মৃতার নাম অলংকৃতা সিনহা ঘোষ (২৬)। বেলুড়ের বাসিন্দা অলংকৃতার সঙ্গে মাত্র ৬ মাস আগেই প্রেম করে বিয়ে হয়েছিল গোলাবাড়ির বাসিন্দা শুভম ঘোষের। তাঁরা দু’জনেই সল্টলেক সেক্টর ফাইভে আইটি সেক্টরে কর্মরত। মৃতার বাপেরবাড়ির অভিযোগ, সন্দেহের বশে প্রায়ই অলংকৃতার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত শুভম। পাশাপাশি টাকা-পয়সা চেয়েও গৃহবধূর শ্বশুরবাড়ির লোকেরাও তাঁকে মারধর করত বলে অভিযোগ। ইতিমধ্যেই গোলাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। শুরু হয়েছে তদন্ত। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ