Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ট্রাম্পকে সামলানোর টোটকা মোদিকে দিতে চান নেতানিয়াহু

শুল্কযুদ্ধে ‘বন্ধু’ মোদিকে বিপাকে ফেলতে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে ট্রাম্পকে সামলানোর টোটকা নরেন্দ্র মোদিকে দিতে চান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ট্রাম্পকে সামলানোর টোটকা মোদিকে দিতে চান নেতানিয়াহু
  • ৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তেল আভিভ: শুল্কযুদ্ধে ‘বন্ধু’ মোদিকে বিপাকে ফেলতে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে ট্রাম্পকে সামলানোর টোটকা নরেন্দ্র মোদিকে দিতে চান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে কীভাবে কথা বলতে হবে, তা নিয়ে নরেন্দ্র মোদিকে কিছু পরামর্শ দিতে চাই। তবে গোপনে। কারণ মোদি ও ট্রাম্প দু’জনেই আমার ভালো বন্ধু।’ নেতানিয়াহুর বার্তা, ভারত ও আমেরিকার সম্পর্কের ভিত অত্যন্ত দৃঢ়। দুই দেশের স্বার্থের কথা মাথায় রেখে একটি পারস্পরিক সমঝোতার জায়গায় পৌঁছনো উচিত। দ্রুত শুল্ক সংক্রান্ত সমস্যার সমাধান করা দরকার। এতে ইজরায়েলেরও ভালো হবে। কারণ উভয় দেশই আমাদের বন্ধু। শীঘ্রই ভারত সফরে ইঙ্গিত দিয়েছেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ