Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ থেকে এলএইচবি কোচে বদলে যাচ্ছে নেতাজি এক্সপ্রেস

আমূল বদল হচ্ছে নেতাজি এক্সপ্রেসের। আজ, সোমবার থেকে হাওড়া-কালকা (১২৩১১/১২৩১২) নেতাজি এক্সপ্রেস নয়া কোচ বদলে যাচ্ছে।

আজ থেকে এলএইচবি কোচে বদলে যাচ্ছে নেতাজি এক্সপ্রেস
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমূল বদল হচ্ছে নেতাজি এক্সপ্রেসের। আজ, সোমবার থেকে হাওড়া-কালকা (১২৩১১/১২৩১২) নেতাজি এক্সপ্রেস নয়া কোচ বদলে যাচ্ছে। বর্তমানে পুরনো দিনের আইসিএফ (ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি) কোচ নিয়ে আপ-ডাউনে যাত্রী পরিষেবা দিত এই জনপ্রিয় ট্রেনটি। কিন্তু যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে দূরপাল্লার এই ট্রেনটি এলএইচবি (লিঙ্ক হফম্যান বশ) কোচে রূপান্তরিত করা হয়েছে। ফলে যাত্রীরা আজ থেকে আরও বেশি আরামদায়ক ট্রেন সফরের অভিজ্ঞতা নিতে পারবেন। কোচগুলির বিশেষত্ব হল, অপেক্ষাকৃত হাল্কা বডির এই ট্রেনে দুর্ঘটনার অভিঘাত অনেকটাই কম হবে।     

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ