Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নেফ্রন হসপিটালের উদ্বোধন আজ

চিকিৎসা জগতে পরিচিত নাম বিএমআরসি হসপিটাল। খুলছে তারই নতুন শাখা। আজ মঙ্গলবার রাজারহাটের আনন্দকেশরী পাথরঘাটা পঞ্চায়েতের শনি মন্দিরের কাছে উদ্বোধন হবে সংস্থার শাখা ‘নেফ্রন হসপিটাল’।

নেফ্রন হসপিটালের উদ্বোধন আজ
  • ২৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা :  চিকিৎসা জগতে পরিচিত নাম বিএমআরসি হসপিটাল। খুলছে তারই নতুন শাখা। আজ মঙ্গলবার রাজারহাটের আনন্দকেশরী পাথরঘাটা পঞ্চায়েতের শনি মন্দিরের কাছে উদ্বোধন হবে সংস্থার শাখা ‘নেফ্রন হসপিটাল’। সেখানে পলিক্লিনিক, ডায়াগনস্টিক, ওপিডি, ইমারজেন্সি সহ চিকিৎসার সমস্ত রকম আধুনিক ব্যবস্থা থাকবে। হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি, অস্থি, মা ও শিশুদের জন্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ সহ সমস্তরকম পরীক্ষার ব্যবস্থা থাকছে প্রতিদিন। কিডনি ট্রান্সপ্লান্টের মতো জটিল সার্জারি করা যাবে এই হাসপাতালে। উদ্বোধন উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ৯টায় সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ