Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বধূকে শাবল দিয়ে পিটিয়ে খুন প্রতিবেশী যুবকের, গ্রেপ্তার ২

জমি সংক্রান্ত পুরনো বিবাদকে কেন্দ্র করে এক বধূকে শাবল দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে

বধূকে শাবল দিয়ে পিটিয়ে খুন প্রতিবেশী যুবকের, গ্রেপ্তার ২
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: জমি সংক্রান্ত পুরনো বিবাদকে কেন্দ্র করে এক বধূকে শাবল দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুলপি থানার রাজারামপুর এলাকায়। মৃত বধূর নাম লুৎফন্নেসা বিবি (৪২)। বুধবার ঘটনার পরে থানায় গিয়ে পুলিসের কাছে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত প্রতিবেশী যুবক সানোয়ার মোল্লা ও তাঁর মা মোকিতান বিবি।

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লুৎফন্নেসার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে সানোয়ারদের জমি নিয়ে বিবাদ চলছিল। বুধবার দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরে নলকূপে জল আনতে যাওয়ার সময় আচমকাই লুৎফন্নেসার উপর শাবল নিয়ে আক্রমণ চালান সানোয়ার। তাঁর মাথায় শাবল দিয়ে আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর সঙ্গে থাকা এক প্রতিবেশী মহিলা ঘটনাটি দেখে চিৎকার করে ওঠেন। তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
এই ঘটনায় পুলিস সানোয়ার সহ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বিরুদ্ধে পুলিস খুনের মামলা রুজু করেছে। এদিকে, লুৎফন্নেসার স্বামী অসুস্থ হয়ে বেশ কিছুদিন ধরে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুন্দরবন পুলিস জেলার সুপার কোটেশ্বর রাও বলেন, এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ