Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে খানাকুল বইমেলা

৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে খানাকুল বইমেলা
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আগামী ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে খানাকুল বইমেলা। খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ের উদ্যোগে আয়োজন করা হয় এই বইমেলার। এবার তার দ্বিতীয় বর্ষ। ৮ নভেম্বর পর্যন্ত বইমেলা চলবে। বইমেলার আহ্বায়ক তথা ওই স্কুলের প্রধান শিক্ষক অমিত আঢ্য বলেন, ছাত্রছাত্রীদের বইমুখী করতেই এই বইমেলার আয়োজন করা হয়। বিভিন্নস্তরের মানুষ এই বইমেলা আয়োজনে সাহায্য করে আসছেন। একাধিক প্রকাশনী এই মেলায় অংশ নিয়ে স্টল দেবে। শিক্ষামূলক নানা প্রদর্শনী থাকছে মেলায়। এছাড়া নানা প্রতিযোগিতা ও অনুষ্ঠান হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ