Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

২৭ নভেম্বর থেকে গাজোলে নাট্যমেলা

২৭ নভেম্বর থেকে গাজোলে নাট্যমেলা
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: আগামী ২৭ নভেম্বর থেকে মালদহের গাজোলে বিষাণ নাট্যমেলা শুরু হতে চলেছে। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।  নাট্যমেলায় মোট ৮টি দল অংশ নেবে। কলকাতা এবং শিলিগুড়ি থেকে দুটি নাটকের দল আসছে। বাকি দলগুলি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসবে। ৪৮ তম বর্ষে অনুষ্ঠানকে ঘিরে বিষাণ নাট্যসংস্থার তরফে যাবতীয় প্রস্তুতি জোর কদমে শুরু হয়েছে। 
Advertisement
নাট্যমেলা শুরু হবে শোভাযাত্রা দিয়ে। গাজোলে ‘নাটকের জন্য হাঁটুন’ স্লোগানে শোভাযাত্রা হবে। শামিল হবেন নাট্যপ্রেমীরা। ২৭ নভেম্বর বিকেলে মেলার সূচনা করবেন হৈমন্তী চট্টোপাধ্যায়। 
নাট্যমেলার প্রথমদিনের সন্ধ্যায় মঞ্চস্থ হবে ‘ক্রস কানেকশন’ এবং ‘ঠিকানার সন্ধান’ নাটক। দ্বিতীয় দিনে দুপুরে নাটক নিয়ে সেমিনার রয়েছে।  বিকেলে শিশুকিশোর নাটক। সন্ধ্যায় ‘তারাপ্রসন্নের কীর্তি’, ‘অসম্পূর্ণ’ নাটক অনুষ্ঠিত হবে। তৃতীয় দিনে ‘ফাঁদ’,‘একজন লখিন্দর’ মঞ্চস্থ হবে। চতুর্থ অর্থাত্ শেষদিনে থাকবে ‘রুদ্রকে লেখা চিঠি’, ‘আইডেনটিটি’।  
সম্পর্কিত সংবাদ