Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

রাজস্থান সরকারের ৩৭০০ কোটি টাকার প্রকল্পের দায়িত্বে এনবিসিসি

উন্নয়ন এবং পরিকাঠামো আধুনিকীকরণের লক্ষ্যে কাজ করে চলেছে রাজস্থান সরকার। টঙ্ক রোডে বাইপাস বরাবর রাজস্থান রাজ্য শিল্প উন্নয়ন ও বিনিয়োগ কর্পোরেশন (আরআইআইসিও) এর জায়গায় গড়ে তোলা হবে রাজস্থান মণ্ডপম কনভোকেশন সেন্টার,  গ্লোবাল ক্যাপাবলিটি সেন্টার টাওয়ার, আইটি টাওয়ার, বিলাসবহুল হোটেল সহ একাধিক প্রতিষ্ঠান।

রাজস্থান সরকারের ৩৭০০ কোটি টাকার প্রকল্পের দায়িত্বে এনবিসিসি
  • ২৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উন্নয়ন এবং পরিকাঠামো আধুনিকীকরণের লক্ষ্যে কাজ করে চলেছে রাজস্থান সরকার। টঙ্ক রোডে বাইপাস বরাবর রাজস্থান রাজ্য শিল্প উন্নয়ন ও বিনিয়োগ কর্পোরেশন (আরআইআইসিও) এর জায়গায় গড়ে তোলা হবে রাজস্থান মণ্ডপম কনভোকেশন সেন্টার,  গ্লোবাল ক্যাপাবলিটি সেন্টার টাওয়ার, আইটি টাওয়ার, বিলাসবহুল হোটেল সহ একাধিক প্রতিষ্ঠান। এর দায়িত্ব দেওয়া হয়েছে এনবিসিসিকে। প্রায় ৯৫ একর জায়গাজুড়ে চলবে এই  কর্মযজ্ঞ। মোট খরচ ধরা হয়েছে ৩ হাজার ৭০০ কোটি টাকা। রাজ্য সরকার দেবে ৬৩৫ কোটি টাকা। রাজ্য মন্ত্রিসভা প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নেতৃত্বে রাজ্যের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে এবং জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন, জ্ঞাচর্চা কেন্দ্র হিসেবে এই পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। যা বিকশিত রাজস্থান ২০৪৭-এর লক্ষ্যে অন্যতম পদক্ষেপ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ