Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমানে ন্যাচারাল লেক সিটির যাত্রা শুরু

মন চায় পুকুরপাড়, পাখির ডাক, গাছের ছায়া। তেমন পরিবেশেই বর্ধমানের ডিভিসি মোড়ে গড়ে উঠবে ‘ন্যাচারাল লেক সিটি

বর্ধমানে ন্যাচারাল লেক সিটির যাত্রা শুরু
  • ১৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: মন চায় পুকুরপাড়, পাখির ডাক, গাছের ছায়া। তেমন পরিবেশেই বর্ধমানের ডিভিসি মোড়ে গড়ে উঠবে ‘ন্যাচারাল লেক সিটি’। শুক্রবার ‘গ্র্যান্ড লঞ্চ’ করা হয়েছে। ২০ এপ্রিল পর্যন্ত চলবে। এদিন অনুষ্ঠানে যোগ দিয়ে বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার বলেন, শহর এগিয়ে চলছে। ন্যাচারাল লেক সিটির মতো আধুনিক মানের বহুতল শহরে তৈরি হয়নি। জি প্লাস ১৮ টাওয়ার তৈরি হবে। সুইমিংপুল সহ সমস্ত ধরনের আধুনিকমানের ব্যবস্থা থাকবে। এছাড়া এসি ক্লাব, কমিউনিটি হল থাকছে। পার্কিংয়েরও সুবন্দোবস্ত থাকছে। যথেষ্ট ফাঁকা জায়গা থাকবে। গ্র্যান্ড লঞ্চিংয়ের প্রথম দিনেই ক্রেতাদের ভিড় দেখা যায়। এক ক্রেতা বলেন, ভালো লোকেশেনে বহুতলটি তৈরি হচ্ছে। এখান থেকে বাসস্ট্যান্ড খুব কাছেই। কলকাতা যাওয়ার জন্য বাস ধরতে সমস্যা হবে না। অন্যান্য জায়গাতেও সহজে পৌঁছানো যাবে। এমন আধুনিকমানের আবাসন শহরে প্রয়োজন ছিল। এখানে উন্নতমানের সুইমিংপুল থাকবে।  জিটি রোডের পাশে ডিভিসি মোড়ের কাছেই এই আবাসন তৈরি হচ্ছে। এখানকার প্রাকৃতিক পরিবেশ আবাসিকদের মন জয় করবে। সেকারণেই বহুতলের নাম দেওয়া হয়েছে ‘ন্যাচারাল লেক সিটি’।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ