Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

মা ও সদ্যোজাতের চিকিৎসায় ‘লক্ষ্য’ অর্জন করল ন্যাশনাল

মা ও সদ্যোজাতের চিকিৎসার গুণমান যাচাইয়ে সর্বভারতীয় ‘লক্ষ্য’ শংসাপত্র অর্জন করল পার্কসার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগ।

মা ও সদ্যোজাতের চিকিৎসায় ‘লক্ষ্য’ অর্জন করল ন্যাশনাল
  • ২৭ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মা ও সদ্যোজাতের চিকিৎসার গুণমান যাচাইয়ে সর্বভারতীয় ‘লক্ষ্য’ শংসাপত্র অর্জন করল পার্কসার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগ। এই বিভাগের লেবার রুম গুণগত মান, পরিষেবা এবং অন্যান্য সূচক মিলিয়ে কেন্দ্রীয় যাচাইয়ে পেল ৯৭.৫ শতাংশ। ২৩ জুন দু’জন ‘লক্ষ্য’ প্রকল্পের অ্যাসেসর এখানে এসে পরিকাঠামো দেখে যান। বুধবার সন্ধ্যায় সংশ্লিষ্ট বিভাগ পায় সুখবরের চিঠি। বিভাগীয় প্রধান ডাঃ পি কে বিশ্বাসের দাবি, ৯৭.৫ শতাংশ নম্বর পেয়ে ‘লক্ষ্য’-এ লেবার রুম সংক্রান্ত বিষয়ে আমরাই সর্বোচ্চ নম্বর পেয়েছি। অপারেশন থিয়েটার পরিকাঠামোয় আমরা পেয়েছি ৯০.৮৩ শতাংশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ