Bartaman Logo
১৮ জুন, ২০২৬

এবার যোগ দিবসে বিশাখাপত্তনমে নরেন্দ্র মোদি, প্রচারে জোর কেন্দ্রের

আন্তর্জাতিক যোগ দিবস এবার পা দেবে এগারতমে বর্ষে। আগামী ২১ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে যোগ ব্যায়াম করবেন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে।

এবার যোগ দিবসে বিশাখাপত্তনমে নরেন্দ্র মোদি, প্রচারে জোর কেন্দ্রের
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আন্তর্জাতিক যোগ দিবস এবার পা দেবে এগারতমে বর্ষে। আগামী ২১ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে যোগ ব্যায়াম করবেন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। এবারের থিম ‘যোগা ফর ওয়ান আর্থ, ওয়ান হেলথ।’ 

Advertisement

এবারও যোগ দিবস ঘটা করে পালনের পরিকল্পনা করেছে মোদি সরকার।  কিন্তু সেদিন শনিবার। কেন্দ্রীয় সরকারি অফিস ছুটি থাকে। তাই ছুটির দিনেও সরকারি কর্মচারীদের সিংহভাগকে কী করে যোগ অনুষ্ঠানে শামিল করানো যায়, কীভাবে ওইদিনের ছবি, ভিডিও ভাইরাল করা যায়, তা নিয়ে আয়ুশ এবং তথ্য-সম্প্রচার মন্ত্রক যৌথভাবে ঘনঘন বৈঠকে বসছে। বিভিন্ন মন্ত্রক থেকে ৪০০ কর্মীকে এ ব্যাপারে কাজে লাগানো হচ্ছে। তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কীভাবে আগামী ২১ জুনের ছবি, ভিডিও প্রচার করা যায়। আয়ুশ মন্ত্রকের সচিব রাজেশ কোটেচা, যুগ্মসচিব মোনালিসা দাশ, তথ্য-সম্প্রচার মন্ত্রকের যুগ্মসচিব সি সেন্থিল রাজন এ ব্যাপারে সরকারি কর্মীদের প্রশিক্ষণের উদ্যোগী হয়েছেন। 
মোদি সরকারের উদ্যোগে ২০১৪ সালের ১১ ডিসেম্বর রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় প্রতি বছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালনের ঘোষণা হয়। তার পরের বছর অর্থাৎ ২০১৫ সালে অনুষ্ঠিত হয় প্রথম আন্তর্জাতিক যোগ দিবস। এবার দশ পেরিয়ে এগারোয় পা। ঘটনাচক্রে সম্প্রতি মোদি সরকারের ১১ বছর পূর্ণ হয়েছে। তাই এবার দুইয়ের সম্মিলিত প্রচারে জোর দিয়েছে কেন্দ্র। শহর থেকে গ্রাম, প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে আদিবাসী এলাকা, দেশের প্রতিটি কোণে যাতে যোগ দিবসের বার্তা পৌঁছে দিতে সব মন্ত্রককে নির্দেশ দিয়েছেন মোদি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ