Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

জয়েশ কমান্ডারের রহস্যমৃত্যু

ভারত থেকে জম্মু ও কাশ্মীর ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়েছিল। জয়েশ-ই-মহম্মদের সেই কুখ্যাত জঙ্গির রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল আজিজ এসার।

জয়েশ কমান্ডারের রহস্যমৃত্যু
  • ৪ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

লাহোর: ভারত থেকে জম্মু ও কাশ্মীর ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়েছিল। জয়েশ-ই-মহম্মদের সেই কুখ্যাত জঙ্গির রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল আজিজ এসার। জয়েশের কমান্ডার ছিল এসার। সোমবার ভোরে ভাওয়ালপুর থেকে তার দেহ উদ্ধার হয়। তবে তার শরীরে কোনও গুলির চিহ্ন ছিল না বলে সোশ্যাল মিডিয়ার পোস্টে জানিয়েছে জয়েশ। ভাওয়ালপুরে জয়েশের দপ্তরেই কঠোর নিরাপত্তার মধ্যে ওই জঙ্গির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। যদিও এসারের মৃত্যু নিয়ে পুলিসের তরফে কোনও মন্তব্য করা হয়নি। জয়েশের প্রতিষ্ঠাতা মাসুদ আজাহারের কাছের মানুষ ছিল ওই জঙ্গি। ভারতে একাধিক নাশকতার সঙ্গেও সে যুক্ত। মুজাহিদিনরা ভারত থেকে কাশ্মীর ছিনিয়ে নেবে বলে সম্প্রতি এক ভাষণে তাকে বলতে শোনা গিয়েছে। অপারেশন সিন্দুরের পর এসারের মৃত্যু জয়েশের পক্ষে আরও বড় ক্ষতি হল বলে মনে করছেন গোয়েন্দারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ