Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

নতুন দল তৈরির ইঙ্গিত মাস্কের, ট্রাম্পকে শায়েস্তা করতে রাজনীতিতে?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বাগযুদ্ধ তুঙ্গে। ট্যাক্স বিল নিয়ে মতানৈক্যের জেরে প্রশাসন থেকে আগেই সরে এসেছেন।

নতুন দল তৈরির ইঙ্গিত মাস্কের, ট্রাম্পকে শায়েস্তা করতে রাজনীতিতে?
  • ৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বাগযুদ্ধ তুঙ্গে। ট্যাক্স বিল নিয়ে মতানৈক্যের জেরে প্রশাসন থেকে আগেই সরে এসেছেন। এবার কি তাহলে নতুন রাজনৈতিক দল গঠন করতে চলেছেন মার্কিন ধনকুবের এলন মাস্ক? ট্রাম্পকে শায়েস্তা করতেই কি এই সিদ্ধান্ত? বর্তমানে আমেরিকার রাজনীতিতে এই প্রশ্ন ঘিরে জোর জল্পনা চলছে।   

Advertisement

নতুন রাজনৈতিক দল নিয়ে জল্পনা উস্কে দিয়েছেন মাস্ক নিজেই। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে একটি ভোটের আয়োজন করেন তিনি। দেশে নতুন কোনও রাজনৈতিক দল গঠনের সময় এসেছে কি না, তা নিয়ে মতামত জানতে চেয়ে প্রশ্ন করা হয়। মাস্কের এই প্রশ্নের ইতিবাচক উত্তর দেন ৮০ শতাংশের বেশি অংশগ্রহণকারী। ভোটের এই ফলাফল জানিয়ে মাস্ক লেখেন, ‘দ্য আমেরিকা পার্টি’। একইসঙ্গে তিনি বলেন, ‘মানুষ তাঁদের রায় দিয়েছেন। ৮০ শতাংশ নাগরিকের প্রতিনিধিত্ব করার জন্য একটি নতুন রাজনৈতিক দল গঠন করা প্রয়োজন। ৮০ শতাংশ মানুষ তাতে রাজি হয়েছেন। এটাই নিয়তি।’ ট্রাম্পকে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে জেতাতে বিপুল খরচ করেছিলেন মাস্ক। ভোটে জিতে টেসলা কর্তাকে প্রতিদানও দিয়েছিলেন ট্রাম্প। সরকারি খরচ কমাতে রাতারাতি দপ্তর তৈরি করেন। সেই দপ্তরের প্রধানের দায়িত্ব দেন মার্কিন ধনকুবেরকে। কিন্তু বছর ঘোরার আগেই দু’জনের সম্পর্কে চিড় ধরে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ