Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হোয়াটসঅ্যাপে অভিযোগের চার ঘণ্টার মধ্যেই সাফ হবে আবর্জনা, উদ্যোগ পুরসভার

হোয়াটসঅ্যাপে অভিযোগ জানালে ঘণ্টা চারেকের মধ্যেই সাফাই হবে জঞ্জাল।

হোয়াটসঅ্যাপে অভিযোগের চার ঘণ্টার মধ্যেই সাফ হবে আবর্জনা, উদ্যোগ পুরসভার
  • ২৪ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হোয়াটসঅ্যাপে অভিযোগ জানালে ঘণ্টা চারেকের মধ্যেই সাফাই হবে জঞ্জাল। বিশ্ব পরিবেশ দিবসের আগে এক সপ্তাহ ধরে এই বিশেষ কর্মসূচি নিচ্ছে কলকাতা পুরসভা। শহর আরও বেশি পরিচ্ছন্ন রাখতেই এই বিশেষ অভিযানের কথা শুক্রবার ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম। সংশ্লিষ্ট বিভাগের মেয়র পরিষদ সদস্য দেবব্রত মজুমদার জানিয়েছেন, ২৮ মে থেকে শুরু হবে অভিযান। চলবে জুনের ৩ তারিখ পর্যন্ত। 

Advertisement

কলকাতা পুরসভা সূত্রে খবর, এই অভিযানের অন্যতম উদ্দেশ্য হল এখনও শহরের আবর্জনাময় যেসব এলাকা রয়ে গিয়েছে, সেগুলি চিহ্নিত করা। সেই সঙ্গে ওই এলাকা পরিচ্ছন্ন করে দেওয়া। কর্তৃপক্ষ জানাচ্ছে, প্রতি ওয়ার্ডে আবর্জনা জমা হওয়ার ‘স্পট’ নথিভুক্ত করে সাফাই করা হবে। দ্রুত অভিযোগ গ্রহণের জন্য হোয়াটসঅ্যাপ নম্বর (৯০৭৩৩৬৭৮৮৩) দেওয়া হয়েছে। সমস্ত অভিযোগ ‘রিয়েল টাইম গুগল ফর্ম’ ও ‘ড্যাস বোর্ড’ ব্যবহার করে যাচাই করা হবে। মেয়র বলেন, ‘আপাতত এক সপ্তাহের জন্য এই ব্যবস্থা চালু হচ্ছে। পরবর্তীকালে এটা চালানো হবে কি না, এক সপ্তাহ পর সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিশেষ অভিযান প্রতিদিন সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে। ১৪৪টি ওয়ার্ডের যেখানে যেখানে জঞ্জাল পড়ে থাকবে, নাগরিকদের তার ছবি এবং ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠানোর আবেদন করা হচ্ছে। সেই সঙ্গে জায়গার নাম-ঠিকানা উল্লেখ করতেও বলা হচ্ছে। কর্তৃপক্ষ জানাচ্ছে, পুরসভার কেন্দ্রীয় ভবনের তরফে ২ ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট বরোর কাছে প্রয়োজনীয় নির্দেশ যাবে। আর দু’ঘণ্টার মধ্যে পরিষ্কার করে ফিডব্যক নেওয়া হবে। এই কাজের জন্য পুরসভার ডিজিটাল সিস্টেম লগ- ইন করার পাশাপাশি একটি টিকিট নম্বরও তৈরি করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ