Bartaman Logo
৯ জুন, ২০২৬

কপিল শর্মার জন্য নিরাপত্তা মুম্বই পুলিসের, কানাডার কাফের বাইরে দু’বার গুলি

অভিনেতা কপিল শর্মার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করল মুম্বই পুলিস। কানাডায় তাঁর নতুন কাফের বাইরে দু’বার গুলি চলার ঘটনার পরই এমন পদক্ষেপ। সম্প্রতি কানাডায় ‘ক্যাপ’ কাফে’ খোলেন কপিল।

কপিল শর্মার জন্য নিরাপত্তা মুম্বই পুলিসের, কানাডার কাফের বাইরে দু’বার গুলি
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: অভিনেতা কপিল শর্মার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করল মুম্বই পুলিস। কানাডায় তাঁর নতুন কাফের বাইরে দু’বার গুলি চলার ঘটনার পরই এমন পদক্ষেপ। সম্প্রতি কানাডায় ‘ক্যাপ’ কাফে’ খোলেন কপিল। এর কয়েকদিনের মধ্যেই গত ১০ জুলাই কাফের বাইরে গুলি চলে। কাফেটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় পোস্টে কপিল জানান ,‘এই ঘটনা আমার মনোবল ভেঙে দিয়েছে। তবে আমি হার মানব না।’ এরপরই পুনরায় কাফেটি খোলা হয়। কিন্তু বিপত্তি পিছু ছাড়েনি। গত ৮ আগস্ট ফের গুলি চলে কাফের বাইরে। গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ এই ঘটনার দায় স্বীকার করেছে। সে জানিয়েছে, ‘সলমন খানকে নিজের শোতে আমন্ত্রণ জানিয়েছিলেন কপিল। সে কারণেই এই হামলা। ভবিষ্যতে যাঁরাই সলমনের সঙ্গে ঘনিষ্ঠতা রাখবেন, তাঁদেরই ফল ভুগতে হবে।’ এরপর তারকাদের নিরাপত্তা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হয় অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। পাশাপাশি কপিলের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে কথা বলে মুম্বই পুলিস। সোমবার কপিলকে বিশেষ নিরাপত্তা দেওয়ার কথা জানান পুলিসের এক পদস্থ কর্তা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ