রামমন্দিরে প্রণামি চুরির তথ্য প্রকাশ্যে আনতে হবে: রমেশ
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অযোধ্যার রামমন্দিরে প্রণামি চুরি নিয়ে ফের বিজেপি সরকারকে নিশানা  কংগ্রেসের। হাত শিবিরের বক্তব্য, প্রণামি কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। তাই প্রণামি চুরির প্রকৃত সত্য প্রকাশ্যে আনতেই হবে। দোষীদের শাস্তিও নিশ্চিত করা দরকার। এপ্রসঙ্গে কংগ্রেস নেতা জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, চাঁদা চুরি আসলে সাধারণ মানুষের আস্থার সঙ্গে প্রতারণা। চোরদের আড়াল করতে গিয়ে বিজেপি সরকার এখন নিজেদের বিবৃতি নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছে। এদিন সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন রমেশ। তাঁর প্রশ্ন, নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কেন নীরবে চোরেদের মদত জুগিয়ে যাচ্ছেন, দেশের মানুষ তা জানতে চাইছে। প্রথম দিন থেকেই কেন চুরির মতো এতোবড়ো পাপ ঢাকার চেষ্টা চলছে? রামমন্দির ট্রাস্টের অনুরোধে রাজ্য সরকারই প্রথম বিশেষ তদন্তকারী দল গঠন করে। তাদের রিপোর্ট ও তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা। 

Advertisement