Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডায়মন্ডহারবার এসডিও অফিসের পিছন থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড

ভোটার তালিকায় নাম থাকবে না বাদ যাবে, এনিয়ে দুশ্চিন্তা বাড়ছে রাজ্যজুড়ে। এই পরিস্থিতিতে আবর্জনার মধ্য থেকে উদ্ধার হল বেশ কিছু ভোটার কার্ড।

ডায়মন্ডহারবার এসডিও অফিসের পিছন থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড
  • ২৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভোটার তালিকায় নাম থাকবে না বাদ যাবে, এনিয়ে দুশ্চিন্তা বাড়ছে রাজ্যজুড়ে। এই পরিস্থিতিতে আবর্জনার মধ্য থেকে উদ্ধার হল বেশ কিছু ভোটার কার্ড। তাৎপর্যপূর্ণ বিষয় হল, কার্ডগুলি পাওয়া গিয়েছে ডায়মন্ডহারবার মহকুমাশাসক অফিসের পিছনের দিকে। কীভাবে একটি প্রশাসনিক অফিসের বাইরে এই ভোটার কার্ড এল, তা নিয়ে রহস্য বাড়ছে। জানা গিয়েছে, যে ভোটার কার্ডগুলি পাওয়া গিয়েছে, তার মধ্যে একটি ডায়মন্ডহারবার বিধানসভার বাসিন্দার, একটি মগরাহাট পশ্চিম বিধানসভার কোনো  ভোটারের। কার্ডগুলি কী বাতিল নাকি অন্য কোনো ব্যাপার আছে, তা স্পষ্ট নয়। যেখানে ফেলা হয়েছে এই কার্ডগুলি, সেখানে চট করে চোখ যাবে না কারও। কার্ডগুলি অন্য কোনো জায়গা থেকে এখানে ফেলে দেওয়া হয়েছে কি না, তাও জানা যায়নি। যেহেতু একাধিক বিধানসভার কার্ড ছিল, তাই প্রশ্ন উঠেছে, কেউ কি একাধিক জায়গা থেকে কার্ড সংগ্রহ করে একানে ফেলে গিয়েছে? এর পিছনে কোনো ষড়যন্ত্র নেই তো? ধোঁয়াশা থাকছেই। পুলিশ-প্রশাসন যদিও এ ব্যাপারে কিছু জানে না। তারা খোঁজখবর শুরু করেছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ