Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

২১ অক্টোবর শেয়ার বাজারে মুহরত ট্রেডিং

আগামী ২১ অক্টোবর দীপাবলি। ওইদিন এক ঘণ্টার জন্য ন্যাশনাল ও বম্বে স্টক এক্সচেঞ্জে বিশেষ লেনদেন হবে। দুপুর পৌনে একটা থেকে পৌনে দুটো পর্যন্ত প্রথামাফিক  ‘মুহরত’ ট্রেডিংয়ের বন্দোবস্ত থাকবে।

২১ অক্টোবর শেয়ার বাজারে মুহরত ট্রেডিং
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:০৯
Prefer us on Google

নয়াদিল্লি: আগামী ২১ অক্টোবর দীপাবলি। ওইদিন এক ঘণ্টার জন্য ন্যাশনাল ও বম্বে স্টক এক্সচেঞ্জে বিশেষ লেনদেন হবে। দুপুর পৌনে একটা থেকে পৌনে দুটো পর্যন্ত প্রথামাফিক  ‘মুহরত’ ট্রেডিংয়ের বন্দোবস্ত থাকবে। সোমবার কর্তৃপক্ষের তরফে এই ঘোষণা করা হয়েছে। গত বছর এই বিশেষ এক ঘণ্টার লেনদেন হয়েছিল সন্ধ্যায়। ছটা থেকে সাতটা পর্যন্ত। এবার ২১ অক্টোবর নয়া সম্বতের সূচনা (বিক্রম সম্বত ২০৮২)। বাজার বিশেষজ্ঞদের মতে, এই দিনটিকে নতুন উদ্যোগের জন্য শুভ বলে মনে করেন অনেকেই। অনেক লগ্নিকারীই মনে করেন,এই দিনে লেনদেন সারা বছরের জন্য শুভ। এদিকে অর্থনীতিতে চলতি টালমাটাল পরিস্থিতির মধ্যে কিছুটা স্বস্তির খবর। দেশে প্রধান পরিকাঠামো ক্ষেত্রে বৃদ্ধির হার গত আগস্টে বেড়ে হয়েছে ৬.৩ শতাংশ। যা গত ১৩ মাসের মধ্যে সবচেয়ে বেশি। কয়লা, ইস্পাত, সিমেন্ট উৎপাদন প্রসারের হাত ধরে পরিকাঠামো ক্ষেত্রের বৃদ্ধির হার লাফ দিয়েছে। গত জুলাইতে এই হার ছিল ৩.৭ শতাংশ। এক বছর আগে আগস্টে তা ছিল মাইনাস ১.৫ শতাংশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ