Bartaman Logo
৯ জুন, ২০২৬

ভূস্বর্গে বাতিল হচ্ছে সিনেমার শুটিং, ক্ষতির মুখে স্থানীয় প্রযোজনা সংস্থা

পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গিহানার পর ভূস্বর্গে ধাক্কা খেয়েছে সিনেমা ও বিজ্ঞাপনের শ্যুটিং। আগামী কয়েকমাসে বলিউড সহ বিভিন্ন সিনেমার শ্যুটিং হওয়ার কথা ছিল কাশ্মীরে।

ভূস্বর্গে বাতিল হচ্ছে সিনেমার শুটিং, ক্ষতির মুখে স্থানীয় প্রযোজনা সংস্থা
  • ৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ফিরদৌস হাসান, শ্রীনগর: পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গিহানার পর ভূস্বর্গে ধাক্কা খেয়েছে সিনেমা ও বিজ্ঞাপনের শ্যুটিং। আগামী কয়েকমাসে বলিউড সহ বিভিন্ন সিনেমার শ্যুটিং হওয়ার কথা ছিল কাশ্মীরে। কিন্তু এখন ওইসব কাজ বাতিল কিংবা স্থগিত হয়ে গিয়েছে। প্রায় ৯০ শতাংশ শ্যুটিং আপাতত বাতিল হয়েছে বলে স্থানীয় প্রোডাকশন সংস্থাগুলি জানিয়েছে। শ্রীনগরের হামাইস্তো প্রোডাকশন সংস্থার মালিক দানিশ খান বলেন, তাঁর সংস্থার শ্যুটিং দু’মাসের জন্য পিছিয়ে গিয়েছে। কিছু শ্যুটিং অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। 

Advertisement

ভূস্বর্গে শ্যুটিংয়ের জন্য দেশের বিভিন্ন সংস্থা মূলত স্থানীয় প্রোডাকশন হাউসের সঙ্গে যোগাযোগ করে থাকে। কিন্তু পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর পাল্টে গিয়েছে সবকিছু। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দানিশ বলেন, আমরা সমস্ত নিরাপত্তার আশ্বাস দেওয়ার পরও উপত্যকায় ওই সমস্ত প্রোডাকশন হাউসগুলি উপত্যকায় শুটিং করতে নারাজ। তারা হয়তো অন্য কোনও স্পট বেছে নিয়েছে। যে কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্যুটিংয়ের সঙ্গে যুক্ত স্থানীয়রা।
রিয়েল কাশ্মীর প্রোডাকশন সংস্থার মালিক রাহি খানেরও মত একই। তিনি বলেন, ‘জঙ্গিহানার পরই আচমকাই সব চলচ্চিত্র ও বিজ্ঞাপনের শ্যুটিং বাতিল করে দেওয়া হয়েছে। আমরা কয়েক বছর চেষ্টার পর বড় ব্যানারের প্রোডাকশান হাউসগুলিকে কাশ্মীরে শ্যুটিং করতে রাজি করিয়েছে। প্রশাসনের কাছ থেকে তার শ্যুটিংয়ের জন্য অনুমতিও নেওয়া হয়েছে। কিন্তু এখন সেই সব শ্যুটিং মানালিতে হবে বলে জানতে পেরেছি।’ তবে ব্যতিক্রমও রয়েছে। তবে এসবের পরও নির্ধারিত কাশ্মীর ট্যুর বাতিল করেননি বলিউড অভিনেতা অতুল কুলকার্নি। দিন দু’য়েক আগে পহেলগাঁও ঘুরে আসার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এসব বাধা কাটিয়ে অচিরেই সুদিন ফিরবে বলে আশা করছেন কাশ্মীরের প্রোডাকশন সংস্থাগুলির মালিকরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ