Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আসানসোল হাসপাতালে চালু হল মা ক্যান্টিন

শনিবার আসানসোল পুরসভার উদ্যোগে আসানসোল জেলা হাসপাতালে ‘মা ক্যান্টিন’ চালু হল।

আসানসোল হাসপাতালে চালু হল মা ক্যান্টিন
  • ৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দুর্গাপুর: শনিবার আসানসোল পুরসভার উদ্যোগে আসানসোল জেলা হাসপাতালে ‘মা ক্যান্টিন’ চালু হল। রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক এই ক্যান্টিনের উদ্বোধন করেন। এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাস, পুরসভার মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায় প্রমুখ। আসানসোল পুরসভা সূত্রে জানা গিয়েছে, মা ক্যান্টিনে মাত্র ৫ টাকায় ভাত, ডাল, তরকারি ও ডিম দেওয়া হবে। হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও পরিজনদের জন্য এই ক্যান্টিন করা হয়েছে। মলয়বাবু বলেন, রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কেউ যাতে ক্ষুধার্ত না থাকে তা নিশ্চিত করতে হাসপাতাল চত্বর ও বিভিন্ন এলাকায় ‘মা ক্যান্টিন’ খোলা হয়েছে।  হাসপাতালের সুপার বলেন, প্রাথমিক পর্যায়ে এখন প্রতিদিন ৩০০ জন মা ক্যান্টিনে মাত্র ৫ টাকায় খেতে পারবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ