Bartaman Logo
১০ জুন, ২০২৬

এসটি-এসটি হেল্পলাইনে সাড়ে ৬ লক্ষ ফোনের অর্ধেকের বেশি যোগীরাজ্য থেকে

মোদি জমানায় দলিতদের উপর অত্যাচারের মাত্রা বৃদ্ধি পেয়েছে। বারবার এমনই অভিযোগ করেছে বিরোধীরা

এসটি-এসটি হেল্পলাইনে সাড়ে ৬ লক্ষ ফোনের অর্ধেকের বেশি যোগীরাজ্য থেকে
  • ১১ মে, ২০২৫ ১২:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: মোদি জমানায় দলিতদের উপর অত্যাচারের মাত্রা বৃদ্ধি পেয়েছে। বারবার এমনই অভিযোগ করেছে বিরোধীরা। এবার সরকারি তথ্যও বিজেপি সরকারের আমলের প্রকৃত চিত্র বেআব্রু করে দিয়েছে। জানা গিয়েছে, তফশিলি জাতি (এসসি) ও উপজাতিদের (এসটি) উপর অত্যাচার নিয়ে অভিযোগ জানাতে একটি সর্বভারতীয় হেল্পলাইন নম্বর রয়েছে। ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে এই নম্বরে সাড়ে ছ’লক্ষের বেশি ফোন এসেছে। তার অর্ধেকেরও বেশি যোগী রাজ্য থেকে। অর্থাৎ ডাবল ইঞ্জিনেই বেহাল অবস্থা তফশিলি জাতি-উপজাতিদের। 

Advertisement

১৯৮৯ সালের সিডিউল কাস্টস অ্যান্ড সিডিউলড ট্রাইব্স আইনের সঠিক বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হেল্পলাইন নম্বরটি চালু হয়েছিল। ২৪ ঘণ্টা হিন্দি, ইংরেজি সহ স্থানীয় ভাষাতেও পরিষেবা প্রদান করা হয়। এখানে ফোন করে নিগ্রহ, সামাজিক বয়কট, জাতি বিদ্বেষ, জমি কেড়ে নেওয়া, পুলিসের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে অভিযোগ জানানো যায়। এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, অত্যাচার-অবিচারের বিরুদ্ধে আইনি সহায়তা, অভিযোগ জানাতে দিনভর এখানে ফোন আসে। 
সামাজিক ন্যায়বিচার ও সশক্তিকরণ মন্ত্রকের পরিসংখ্যান বলছে, উল্লিখিত সময়ে উত্তরপ্রদেশ থেকেই ৩ লক্ষ  ৩৩ হাজার ৫১৬টি ফোন এসেছে। এরপরই তালিকায় রয়েছে আরও একটি এনডিএ শাসিত রাজ্য —বিহার (৫৮ হাজার ১১২টি)। তৃতীয় স্থানে রয়েছে বিজেপি শাসিত রাজ্য রাজস্থান। সেখানে ৩৮ হাজার ৫৭০টি ফোন এসেছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ