Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কুলের তালা ভেঙে টাকা, নথি চুরি

মঙ্গলবার রাতে উত্তর দমদম পুরসভার বিরাটি খলিসাকোটা আদর্শ বিদ্যালয়ে চুরি হয়েছে। দুষ্কৃতীরা অফিস ঘরের একাধিক আলমারি ভেঙে নগদ প্রায় ৩৫ হাজার টাকা, একটি কম্পিউটার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি চুরি করেছে।

স্কুলের তালা ভেঙে টাকা, নথি চুরি
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার রাতে উত্তর দমদম পুরসভার বিরাটি খলিসাকোটা আদর্শ বিদ্যালয়ে চুরি হয়েছে। দুষ্কৃতীরা অফিস ঘরের একাধিক আলমারি ভেঙে নগদ প্রায় ৩৫ হাজার টাকা, একটি কম্পিউটার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি চুরি করেছে। দমদম থানার পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে বিরাটি খলিসাকোটা আদর্শ বিদ্যালয় গরমের ছুটির জন্য বন্ধ রয়েছে। বুধবার চুরির বিষয়টি  প্রথমে নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। তাঁরাই স্কুল কর্তৃপক্ষকে জানান। এরপর স্কুলের তরফে দমদম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবতোষ হালদার জানান, স্টাফ রুম ও অফিস রুমের ভিতরে থাকা সমস্ত আলমারি ভাঙা হয়েছে। আলমারিতে থাকা বিদ্যালয়ের জমির দলিল সহ গুরুত্বপূর্ণ নথি, ৩৫ হাজার টাকা খোয়া গিয়েছে। একটি টেবিলে কাটারি জাতীয় অস্ত্র পড়ে ছিল। পুলিস সূত্রের খবর, এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার কাজ চালানো হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ