Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্রাহকের অজান্তে পোস্টঅফিস থেকেও টাকা গায়েব, চাঞ্চল্য

বিভিন্ন ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে অনলাইনে টাকা গায়েব হওয়ার ঘটনা প্রায়ই শোনা যায়।

গ্রাহকের অজান্তে পোস্টঅফিস থেকেও টাকা গায়েব, চাঞ্চল্য
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: বিভিন্ন ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে অনলাইনে টাকা গায়েব হওয়ার ঘটনা প্রায়ই শোনা যায়। এবার বিষ্ণুপুরের একটি পোস্টঅফিসের অ্যাকাউন্ট থেকে তেমনই ঘটনা ঘটেছে। বাঁকাদহ পোস্টঅফিসের এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ২০ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। পোস্টঅফিসে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধানবাদের কোনও একটি ডাকঘর থেকে টাকা তোলা হয়েছে। চাঁচর গ্রামের বাসিন্দা প্রতারিত দেবজ্যোতি চক্রবর্তী ও তাঁর স্ত্রী মমতা চক্রবর্তীর প্রশ্ন, তাঁদের কষ্টার্জিত সঞ্চয়ের নিরাপত্তা কোথায়? তাঁরা টাকা ফেরত এবং দোষীদের শাস্তির দাবিতে বিষ্ণুপুর থানা এবং বাঁকাদহ পোস্টঅফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন। পুলিস জানিয়েছে, অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Advertisement

বাঁকাদহ পোস্টমাস্টার তপতী মুখোপাধ্যায় বলেন, গ্রাহকের অনুমতি ছাড়াই একটি অ্যাকাউন্ট থেকে টাকা উঠে গিয়েছে বলে অভিযোগ হয়েছে। খতিয়ে দেখে জানা গিয়েছে, চলতি মাসের ১০ তারিখে অভিযোগকারীর অ্যাকাউন্ট থেকে ২০হাজার টাকা তোলা হয়েছে। তবে তা আমাদের শাখা থেকে নয়। গোটা বিষয়টি ডিভিশন অফিসে জানানো হয়েছে। তাঁরা তদন্ত করছেন।
প্রতারিত দেবজ্যোতি চক্রবর্তী বলেন, বাঁকাদহ পোস্টঅফিসে আমার এবং স্ত্রী’র নামে একটি যৌথ সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। চলতি মাসের ১০তারিখে আমি বাড়িতেই ছিলাম। হঠাৎ করে মোবাইলে ২০হাজার টাকা তোলার মেসেজ আসে। তাতে আমি অবাক হই। সঙ্গে সঙ্গে বাঁকাদহ পোস্টঅফিসে গিয়ে পাসবই আপডেট করি। জানতে পারি, সত্যিই টাকা তোলা হয়েছে। পোস্ট মাস্টার খোঁজ নিয়ে দেখেন, আমার নামে তাঁদের শাখা থেকে কোনও টাকা তোলা হয়নি। এরপরেই লিখিত অভিযোগ জানাই। সেই সঙ্গে বিষ্ণুপুর থানাতেও অভিযোগ জানানো হয়েছে।  -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ