Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

তারেককে শুভেচ্ছা জানিয়ে মোদির পোস্ট, অভিনন্দন জানাল পাকিস্তান-আমেরিকাও

পদ্মাপারে বাংলাদেশে নির্বাচন পর্ব শেষে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই শুরু হয়েছে গণনা। আজ, শুক্রবার সকালেও সেটি চলছে।

তারেককে শুভেচ্ছা জানিয়ে মোদির পোস্ট, অভিনন্দন জানাল পাকিস্তান-আমেরিকাও
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০২
Prefer us on Google

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি: পদ্মাপারে বাংলাদেশে নির্বাচন পর্ব শেষে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই শুরু হয়েছে গণনা। আজ, শুক্রবার সকালেও সেটি চলছে। গণনার যা ট্রেন্ড তাতে গতকালই জামাতকে কয়েক যোজন মাইল পিছনে ফেলে ক্ষমতার দখলের পথে এগিয়ে গিয়েছে বিএনপি জোট। আজ সকালে সেই ব্যবধান আরও বেড়েছে। এমনকী পেরিয়ে গিয়েছে ম্যাজিক ফিগারও। ফলে সরকার গড়া এবং কুর্সিতে বসা কার্যতই সময়ের অপেক্ষা তারেক রহমানের।

Advertisement

কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই আজ সকালে নির্বাচনে জয়ের জন্য খালেদা জিয়ার পুত্র তারেককে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, বাংলাদেশের নির্বাচনে বিএনপিকে জয়ের নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার পাশাপাশি উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য একসঙ্গে কাজ করার প্রত্যাশাও রাখছি।

অন্যদিকে ভারতের পাশাপাশি পাকিস্তান সরকারের শীর্ষ নেতৃত্ব, সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং প্রেসিডেন্ট আসিফ জারদারিও বিএনপি এবং তারেককে অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকেও তারেককে শুভেচ্ছা জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, এই ঐতিহাসিক জয়ের জন্য তারেককে শুভেচ্ছা। ভবিষ্যতে বাংলাদেশ এবং আমেরিকা একযোগে সমৃদ্ধি, উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ক কাজ করবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ